শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
তারেক জিয়া পরিষদ রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, এবার ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নোংরা পরিবেশে কাঁচাগোল্লা তৈরি, মালিকের কারাদণ্ড  মাসে ৫০টির বেশি ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে ইরান গাইবান্ধায় আকস্মিক ঝড়ে লন্ডভন্ড ৩৫০ হেক্টর জমির ফসল তরুণ উদ্ভাবক-গবেষকদের হাত ধরেই উন্মোচিত হবে প্রযুক্তির নতুন দিগন্ত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিয়ে ছাড়া সন্তান জন্ম, নারীকে ১০০ বেত্রাঘাতের নির্দেশ ১০ বছরের মধ্যে শেষ হবে ক্যান্সার: আশ্বাস অ্যানথ্রোপিকের সিইওর কর্ণফুলীতে হাত বাঁধা অবস্থায় গাছে ঝুলছিল চালকের মরদেহ কর্ণফুলীতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ: ছাত্রলীগ আহ্বায়কসহ ৩৬ জনের নামে মামলা

ঢাকা ডার্বিতে মোহামেডানের জয়

মাতৃভূমি সংবাদ 

আবাহনী-মোহামেডান ম্যাচ মানেই ঐতিহ্যের লড়াই। তাদের ম্যাচ ঘিরে দর্শকদের মাঝেও দারুণ উত্তেজনা দেখা যায়। ঢাকা ডার্বিতে আজ (শনিবার) মুখোমুখি হয়ছিল চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দল। যেখানে প্রথমে ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে মোহামেডান ২৬৪ রান সংগ্রহ করেছিল। জবাবে ব্যাট করতে নেমে আবাহনীর ইনিংস শেষ হয় ২২৫ রানেই। ফলে ৩৯ রানের জয় পেয়েছে মোহামেডান। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে আনিসুল ইসলাম ইমন এবং মাহিদুল ইসলাম অঙ্কনের ব্যাটে ভর করে ২৬৪ রান সংগ্রহ করে মোহামেডান। মাহিদুল ইসলাম অঙ্কন করেন ৪৮ রান। আনিসুল ইমন ১১৪ রানে বিদায় নেন। পরে মোহামেডান দলের ব্যাটারদের আসা-যাওয়ার মিছিল শুরু হয়। ক্রিজে বড় ইনিংস খেলতে পারেননি কেউই। মুশফিকুর রহিম করেন ২০ এবং মাহমুদউল্লাহ রিয়াদ করেন ১৭ রান। আবাহনীর হয়ে সর্বোচ্চ ৩ উইকেট সংগ্রহ করেন নাহিদ রানা। এ ছাড়া ২টি করে উইকেট সংগ্রহ করেন মাহফুজুর রহমান রাব্বি, রাকিবুল হাসান এবং মৃত্যুঞ্জয় চৌধুরি। ২৬৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে আবাহনী। দুই ওপেনার পারভেজ হোসেন ইমন এবং জিসান আলম ছিলেন ব্যর্থ। পরে এক প্রান্ত আগলে রাখেন নাজমুল হোসেন শান্ত, কিন্তু অন্য প্রান্ত ঠিকই আসা-যাওয়ার মিছিল ছিল। শেষ পর্যন্ত ৮০ রানে বিদায় নেন শান্ত।শান্ত ছাড়াও মুমিনুল হক ২৫, মোহাম্মদ মিঠুন ১৯ এবং মোসাদ্দেক হোসেন করেন ২৪ রান। মোহামেডানের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন এবাদত হোসেন, এছাড়া ২টি করে উইকেট নেন সাইফ উদ্দিন এবং মেহেদী হাসান মিরাজ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD