শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
তারেক জিয়া পরিষদ রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, এবার ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নোংরা পরিবেশে কাঁচাগোল্লা তৈরি, মালিকের কারাদণ্ড  মাসে ৫০টির বেশি ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে ইরান গাইবান্ধায় আকস্মিক ঝড়ে লন্ডভন্ড ৩৫০ হেক্টর জমির ফসল তরুণ উদ্ভাবক-গবেষকদের হাত ধরেই উন্মোচিত হবে প্রযুক্তির নতুন দিগন্ত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিয়ে ছাড়া সন্তান জন্ম, নারীকে ১০০ বেত্রাঘাতের নির্দেশ ১০ বছরের মধ্যে শেষ হবে ক্যান্সার: আশ্বাস অ্যানথ্রোপিকের সিইওর কর্ণফুলীতে হাত বাঁধা অবস্থায় গাছে ঝুলছিল চালকের মরদেহ কর্ণফুলীতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ: ছাত্রলীগ আহ্বায়কসহ ৩৬ জনের নামে মামলা

টেস্ট ক্রিকেট না, স্বাচ্ছন্দ্যে বাঁচাটাই লক্ষ্য ক্যারিবিয়ান ক্রিকেটে

মাতৃভূমি সংবাদ 

স্পোর্টস ডেস্ক

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট মানেই যেন একরাশ আক্ষেপ। একসময়ের দাপুটে এই ক্রিকেট দলের অবস্থা এখন অনেকটাই সঙ্গীন। ক্যারিবিয়ান অঞ্চলে এখনো দুর্দান্ত সব ক্রিকেটার থাকলেও তারা প্রায় সবাই এখন টি-টোয়েন্টি ক্রিকেটের ফেরিওয়ালা। সারা বিশ্বের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে চড়া বেতনেই খেলতে যান ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা।

বিপরীতে নিজ দেশের খেলা থাকে অবহেলায়। বিশেষ করে টেস্ট ফরম্যাটে যেন খেলার কেউই নেই সেখানে। তেমনই একজন আন্দ্রে রাসেল। এক টেস্টে থেমেছে তার সাদা পোশাকের ক্যারিয়ার। যদিও সারা বিশ্বের বিভিন্ন টি-টোয়েন্টি লিগে তিনি রাসেল এক নিয়মিত মুখ।

সম্প্রতি রাসেল কথা বলেছেন টেস্ট ক্রিকেট এবং ওয়েস্ট ইন্ডিজের বাস্তবতা নিয়ে। দ্য গার্ডিয়ানকে দেয়া সাক্ষাৎকারে রাসেল বলেন, ‘আমি মনে করি আপনি যদি ভারত, অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের মতো দেশ থেকে আসেন, যেখানে টেস্ট খেলোয়াড়দের যত্ন নেওয়া হয়, সেটা ওয়েস্ট ইন্ডিজের বাস্তবতা থেকে সম্পূর্ণ আলাদা।’

সেই আলাদা দিক বলতে গিয়ে রাসেল আনলেন আর্থিক চুক্তির কথা, ‘এই খেলোয়াড়েরা টেস্ট ক্রিকেট খেলতে কেন্দ্রীয় চুক্তিতে মোটা অঙ্কের অর্থ পায়, বড় মঞ্চে খেলার সুযোগ পায়। হ্যাঁ, তারাও খেলতেই চায়। আর ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়? আপনি হয়তো ৫০ বা ১০০টা টেস্ট খেলবেন, কিন্তু অবসরের পর দেখবেন, দেখানোর মতো বিশেষ কিছু নেই।’

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৮৪ টি–টোয়েন্টি ও ৫৬ ওয়ানডে খেলেছেন রাসেল। জিতেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপাটাও। অভিজ্ঞ এই ক্রিকেটারের মতে দেশের হয়ে কষ্টে প্রতিনিধিত্ব করার চেয়ে আর্থিক উপার্জনটা মুখ্য, ‘অবশ্যই আপনি চাইবেন এমন একটা জীবন, যেখানে স্বাচ্ছন্দ্যে বাঁচা যায় এবং পরিবারকে ভালোভাবে দেখাশোনা করা যায়।’

রাসেল নিজের ক্যারিয়ারে খেলেছেন মোটে ১ টেস্ট। সেটা শ্রীলঙ্কার বিপক্ষে। তার ভাষ্য ওই টেস্টের পর থেকে আর কেউই তাকে লাল বলে বিবেচনা করেনি, ‘আমাকে টেস্ট দল থেকে বের করে দেওয়া হয়েছে সত্যি বলতে। নির্বাচকরা আমাকে সাদা বলের খেলোয়াড় হিসেবেই দেখেছিল। সেটাই ছিল বড় কারণ।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD