শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
তারেক জিয়া পরিষদ রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, এবার ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নোংরা পরিবেশে কাঁচাগোল্লা তৈরি, মালিকের কারাদণ্ড  মাসে ৫০টির বেশি ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে ইরান গাইবান্ধায় আকস্মিক ঝড়ে লন্ডভন্ড ৩৫০ হেক্টর জমির ফসল তরুণ উদ্ভাবক-গবেষকদের হাত ধরেই উন্মোচিত হবে প্রযুক্তির নতুন দিগন্ত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিয়ে ছাড়া সন্তান জন্ম, নারীকে ১০০ বেত্রাঘাতের নির্দেশ ১০ বছরের মধ্যে শেষ হবে ক্যান্সার: আশ্বাস অ্যানথ্রোপিকের সিইওর কর্ণফুলীতে হাত বাঁধা অবস্থায় গাছে ঝুলছিল চালকের মরদেহ কর্ণফুলীতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ: ছাত্রলীগ আহ্বায়কসহ ৩৬ জনের নামে মামলা

ইতিহাসের প্রথম বোলার হিসেবে যে রেকর্ড গড়লেন নারিন

মাতৃভূমি সংবাদ 

স্পোর্টস ডেস্ক

সর্বশেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে একাই জিতিয়েছেন সুনীল নারিন। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, অধিনায়কত্ব, সব কিছুতেই নজর কেড়েছেন তিনি। পেয়েছেন ম্যাচের সেরার পুরস্কারও। এই ম্যাচে একটি রেকর্ডও গড়েছেন তিনি।

টি-টোয়েন্টি ক্রিকেটে একটি নির্দিষ্ট দলের হয়ে সবচেয়ে বেশি উইকেট শিকারীর তালিকায় যুগ্মভাবে শীর্ষে উঠেছেন নারিন। দিল্লির বিপক্ষে চার ওভারে ২৯ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন তিনি। সবমিলিয়ে কেকেআরের হয়ে ২০৮ উইকেটের মালিক তিনি।

আগে এককভাবে এই রেকর্ড ছিল ইংল্যান্ডের অলরাউন্ডার সামিত প্যাটেলের। নটিংহ্যামশায়ারের হয়ে টি-টোয়েন্টিতে তিনিও ২০৮ উইকেট নিয়েছেন। সেই রেকর্ডে এবার ভাগ বসিয়েছেন নারিন। তবে ২০৮ উইকেট নিতে ২৩৩ ম্যাচ লেগেছে সমিতের। নারিন সেখানে ১৯৫ ম্যাচেই এই কীর্তি গড়েছেন।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ক্রিস উড। হ্যাম্পশায়ারের হয়ে ১৯৯ উইকেট নিয়েছেন তিনি। লাসিথ মালিঙ্গা মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ১৯৫ উইকেট নিয়েছেন। তালিকায় পাঁচ নম্বরে রয়েছেন ডেভিড পেইন। গ্লস্টারশায়ারের হয়ে তিনি নিয়েছেন ১৯৩ উইকেট।

২০১২ সাল থেকে আইপিএলে খেলছেন নারিন। প্রথম বছর থেকেই তিনি কেকেআরে খেলেন। সেবারই প্রথম আইপিএল জেতে কলকাতা। সেই জয়ে বড় ভূমিকা ছিল নারিনের। ২০১৪ ও ২০২৪ সালেও কলকাতার চ্যাম্পিয়ন দলে খেলেছেন তিনি। এই ১৩ বছরে কেকেআরের হয়ে ১৯৫ ম্যাচ খেলে ফেলেছেন নারিন।আইপিএলে তিনি নিয়েছেন ১৯০ উইকেট। চ্যাম্পিয়ন্স লিগে নিয়েছেন ১৮ উইকেট। কেকেআরের চ্যাম্পিয়ন হওয়ার নেপথ্যে বলের পাশাপাশি ব্যাট হাতেও বড় ভূমিকা রয়েছে ক্যারিবিয়ান এই অলরাউন্ডারের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD