শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
তারেক জিয়া পরিষদ রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, এবার ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নোংরা পরিবেশে কাঁচাগোল্লা তৈরি, মালিকের কারাদণ্ড  মাসে ৫০টির বেশি ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে ইরান গাইবান্ধায় আকস্মিক ঝড়ে লন্ডভন্ড ৩৫০ হেক্টর জমির ফসল তরুণ উদ্ভাবক-গবেষকদের হাত ধরেই উন্মোচিত হবে প্রযুক্তির নতুন দিগন্ত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিয়ে ছাড়া সন্তান জন্ম, নারীকে ১০০ বেত্রাঘাতের নির্দেশ ১০ বছরের মধ্যে শেষ হবে ক্যান্সার: আশ্বাস অ্যানথ্রোপিকের সিইওর কর্ণফুলীতে হাত বাঁধা অবস্থায় গাছে ঝুলছিল চালকের মরদেহ কর্ণফুলীতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ: ছাত্রলীগ আহ্বায়কসহ ৩৬ জনের নামে মামলা

ইংলিশ প্রিমিয়ার লিগের পেইজে বাংলাদেশ এবং হামজা

মাতৃভূমি সংবাদ 

স্পোর্টস ডেস্ক

ফুটবল দুনিয়ার সবচেয়ে আরাধ্য লিগ ইংলিশ প্রিমিয়ার লিগ। বার্সেলোনা, রিয়াল মাদ্রিদের লা লিগা কিংবা এসি মিলান, ইন্টার মিলান, জুভেন্টাসের সিরিআ-কে পাশ কাটিয়ে অনেকের চোখেই সবচেয়ে বড় লিগ ইংল্যান্ডের প্রিমিয়ার লিগ। একাধিক বড় দলের উপস্থিতি, প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ফুটবল সবমিলিয়ে ক্লাব ফুটবলেরই সবচেয়ে বড় আসর বলা চলে ইংলিশ প্রিমিয়ার লিগকে। সেই প্রিমিয়ার লিগ থেকেই এবারে স্বীকৃতি এলো বাংলাদেশ এবং হামজা চৌধুরীর নামে। ইংলিশ প্রিমিয়ার লিগের অফিসিয়াল ফেসবুক পেইজে নাম উঠলো বাংলাদেশি এই মিডফিল্ডারের।  অবশ্য শুধু বাংলাদেশ কিংবা হামজাকেই স্মরণ করেনি ইংলিশ প্রিমিয়ার লিগ। বরং নামী এই লিগে অতীত এবং বর্তমান মিলিয়ে খেলা ১২৬ টি প্রতিনিধিত্বকারী দেশের সবাইকেই আনা হয়েছে এই তালিকায়। সেইসঙ্গে সেই দেশগুলোর পক্ষ থেকে সবচেয়ে বেশি ম্যাচ খেলা তারকাদের নামও উল্লেখ করা হয়েছে।এই তালিকায় পর্তুগাল থেকে ইপিএলে সবচেয়ে বেশি ম্যাচ খেলার সুবাদে নাম উঠেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর। চেক প্রজাতন্ত্র থেকে পিটার চেক, বেলজিয়াম থেকে কেভিন ডি ব্রুইনা, আর্জেন্টিনার জাবালেতা, ব্রাজিলের উইলিয়ানের নাম সামনে এসেছে। দক্ষিণ এশিয়া থেকে সবচেয়ে বেশি ম্যাচ খেলা তারকা হিসেবে এসেছে হামজা চৌধুরীর নাম। যিনি লেস্টার সিটির জার্সি গায়ে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেছেন মোট ৫৭ ম্যাচ। দক্ষিণ এশিয়ার আরেক প্রতিনিধি পাকিস্তানের জেশ রাহমান। বার্মিংহামে জন্ম নেয়া জেশ পরবর্তীতে পাকিস্তানের নাগরিকত্ব নিয়েছিলেন। খেলেছেন ২১ ম্যাচ। এশিয়া থেকে সবচেয়ে বেশি ম্যাচ অবশ্য খেলেছেন দক্ষিণ কোরিয়ার সন হিউয়েন মিন। টটেনহামের জার্সিতে যিনি খেলেছেন ৩৩১ ম্যাচ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD