শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
তারেক জিয়া পরিষদ রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, এবার ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নোংরা পরিবেশে কাঁচাগোল্লা তৈরি, মালিকের কারাদণ্ড  মাসে ৫০টির বেশি ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে ইরান গাইবান্ধায় আকস্মিক ঝড়ে লন্ডভন্ড ৩৫০ হেক্টর জমির ফসল তরুণ উদ্ভাবক-গবেষকদের হাত ধরেই উন্মোচিত হবে প্রযুক্তির নতুন দিগন্ত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিয়ে ছাড়া সন্তান জন্ম, নারীকে ১০০ বেত্রাঘাতের নির্দেশ ১০ বছরের মধ্যে শেষ হবে ক্যান্সার: আশ্বাস অ্যানথ্রোপিকের সিইওর কর্ণফুলীতে হাত বাঁধা অবস্থায় গাছে ঝুলছিল চালকের মরদেহ কর্ণফুলীতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ: ছাত্রলীগ আহ্বায়কসহ ৩৬ জনের নামে মামলা

আবাহনীতে ১৩ বছরে নবম শিরোপা পেয়ে আবেগতাড়িত মোসাদ্দেক

মাতৃভূমি সংবাদ 

স্পোর্টস ডেস্ক

মোহামেডানকে ৬ উইকেটে হারিয়ে ডিপিএলে টানা শিরোপা জয়ের হ্যাটট্রিক গড়ল আবাহনী। চ্যাম্পিয়ন হওয়ার পথে দলটির হয়ে বড় অবদান রেখেছেন অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। টুর্নামেন্ট জুড়েই ব্যাট বল হাতে নিজের ঝলক দেখিয়েছেন তিনি। শিরোপা জয়ের পর তার কণ্ঠে আবাহনীকে নিয়ে আবেগ ঝরেছে।সৈকত বলেন, ‘২০১৩ সালে আবাহনীতে যোগ দিয়েছিলাম স্পষ্ট মনে আছে। ১৩ বছরে ৯টি শিরোপা জিতেছি। আমি চেষ্টা করেছিলাম আবাহনীতে থাকার। যখন দল গঠন করাও কষ্ট হয়ে যাচ্ছিল ওই সময়টাতেও আমার সেই ডেডিকেশনটা ছিল যে আমি আবাহনীতেই খেলব।’

পরে টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানিয়ে মোসাদ্দেক বলেন, ‘শেষ পর্যন্ত খেলতে পেরেছি। টিম ম্যানেজমেন্টকেও ধন্যবাদ। তারা আমাকে রাখতে পেরেছে। তারা আমাকে সাপোর্ট করেছে। চ্যাম্পিয়ন হতে পেরেছি এটাই ভালো লাগছে সব মিলিয়ে। পুরো দল ভালো খেলেছে এটাই আমার কাছে বড় ব্যাপার।’

চ্যাম্পিয়ন হওয়ার প্রতিক্রিয়ায় সৈকত আরও বলেন, ‘আবাহনীর হয়ে শিরোপা জিততে পারা আমার জন্য অনেক বড় ব্যাপার। তাদের হয়ে এত বছর খেলতে পারছি, সার্ভিস দিতে পারছি এটাই বিশাল কিছু। আপনি যখন ভালো খেলতে থাকবেন, জোনের শটগুলো খেলতে পারবেন অবশ্যই এটা আপনাকে আত্মবিশ্বাস দেবে। মিঠুন ভাইয়ের যে সাপোর্টটা ছিল সেটা কাজ আরও সহজ করে দিয়েছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD