শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
তারেক জিয়া পরিষদ রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, এবার ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নোংরা পরিবেশে কাঁচাগোল্লা তৈরি, মালিকের কারাদণ্ড  মাসে ৫০টির বেশি ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে ইরান গাইবান্ধায় আকস্মিক ঝড়ে লন্ডভন্ড ৩৫০ হেক্টর জমির ফসল তরুণ উদ্ভাবক-গবেষকদের হাত ধরেই উন্মোচিত হবে প্রযুক্তির নতুন দিগন্ত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিয়ে ছাড়া সন্তান জন্ম, নারীকে ১০০ বেত্রাঘাতের নির্দেশ ১০ বছরের মধ্যে শেষ হবে ক্যান্সার: আশ্বাস অ্যানথ্রোপিকের সিইওর কর্ণফুলীতে হাত বাঁধা অবস্থায় গাছে ঝুলছিল চালকের মরদেহ কর্ণফুলীতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ: ছাত্রলীগ আহ্বায়কসহ ৩৬ জনের নামে মামলা

আফগানিস্তান ম্যাচ নিয়ে যে পরিকল্পনা বাংলাদেশের

মাতৃভূমি সংবাদ 

স্পোর্টস ডেস্ক

এশিয়া কাপ শেষ হলেও সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফেরেনি বাংলাদেশ দল। কারণ সেখানেই আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে টাইগাররা। আগামীকাল থেকে মাঠে গড়াচ্ছে আসন্ন এই সিরিজ।

শুরুতেই টি-টোয়েন্টি খেলবে দুই দল। প্রথম টি-টোয়েন্টির আগে আজ বুধবার দলের হয়ে সংবাদ সম্মেলনে আসেন ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলি অনিক।

ব্যাটিংয়ের উন্নতি নিয়ে জাকের বলেেন, ‘চ্যালেঞ্জ বলতে নির্দিষ্ট দিনে ভালো খেলতে হবে। আগের সিরিজে আমরা অবশ্যই দল হিসেবে ভালো খেলতে পারিনি। তাই আমাদের মূল পরিকল্পনা থাকবে ব্যাটিং ইউনিট হিসেবে ভালো পারফরম্যান্স করা। যেহেতু এশিয়া কাপেও ব্যাটিংয়ের কারণে আমাদের ভুগতে হয়েছে, তাই ব্যাটিং ইউনিটের দিকেই সবচেয়ে বেশি মনোযোগ দেয়া হবে।’

এশিয়া কাপে দারুণ ব্যাটিং করেছেন সাইফ হাসান। তার ব্যাটিংয়ের প্রশংসা করে জাকের বলেন, ‘সাইফ হাসান খুবই ভালো করছে। আমরা চাইব যে এই সিরিজেও সে এরকম বড় রান করতে পারে। ওর সাথে সাথে অন্য ব্যাটাররাও যেন ভালো করতে পারে তাহলে আমাদের জন্য সিরিজটি খুব ভালো হবে।’

ভিসা জটিলতায় থাকা সৌম্য সরকারকে প্রথম ম্যাচ থেকেই পাওয়ার আশা জানিয়ে জাকের বলেন, ‘সৌম্যর ভিসা ইস্যুটা রয়েছে। আমরা জানি, এখানে ভিসার বিষয়টি কিছুটা জটিল। তাই এটি সমাধান হলেই তিনি আসবেন। অন্যথায় তিনি ইতোমধ্যেই প্রস্তুত। বিসিবি এ বিষয়টির দেখভাল করছে। যত দ্রুত আমরা ভিসা পেয়ে যাবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD