শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
তারেক জিয়া পরিষদ রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, এবার ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নোংরা পরিবেশে কাঁচাগোল্লা তৈরি, মালিকের কারাদণ্ড  মাসে ৫০টির বেশি ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে ইরান গাইবান্ধায় আকস্মিক ঝড়ে লন্ডভন্ড ৩৫০ হেক্টর জমির ফসল তরুণ উদ্ভাবক-গবেষকদের হাত ধরেই উন্মোচিত হবে প্রযুক্তির নতুন দিগন্ত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিয়ে ছাড়া সন্তান জন্ম, নারীকে ১০০ বেত্রাঘাতের নির্দেশ ১০ বছরের মধ্যে শেষ হবে ক্যান্সার: আশ্বাস অ্যানথ্রোপিকের সিইওর কর্ণফুলীতে হাত বাঁধা অবস্থায় গাছে ঝুলছিল চালকের মরদেহ কর্ণফুলীতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ: ছাত্রলীগ আহ্বায়কসহ ৩৬ জনের নামে মামলা

আইপিএল ইতিহাসে ‘সেরা ব্যাটার’ এখন সাই সুদর্শন

মাতৃভূমি সংবাদ 

স্পোর্টস ডেস্ক

ক্রিকেটের ইতিহাসের কত রথী-মহারথীই তো খেলে গিয়েছেন আইপিএলের মঞ্চে। সেটা শচীন টেন্ডুলকার, রিকি পন্টিং, কুমার সাঙ্গাকারা থেকে ক্রিস গেইল, বিরাট কোহলি বা এবি ডি ভিলিয়ার্স। কিন্তু সাই সুদর্শনের মতো করে আইপিএলের শুরুটা রাঙাতে পেরেছেন কজনই!

পরিসংখ্যান অন্তত কথা বলছে গুজরাট টাইটান্সের ওপেনার সাই সুদর্শনের পক্ষে। রানের সংখ্যা বা বাউন্ডারি বিচারে অন্য অনেকে এগিয়ে থাকলেও ব্যাটিং গড়ে এখন আইপিএল ইতিহাসে সবার সেরা সাই সুদর্শন। লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে আজকের দুর্দান্ত এক ফিফটির পর এখন সুদর্শনই আইপিএলের সেরা ব্যাটার।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৮ বছরের ইতিহাসে কমপক্ষে ৫০০ রান করেছেন এমন ব্যাটারদের মধ্যে সেরা গড় এখন সাই সুদর্শনের। শুধু তাইই না, এখন পর্যন্ত আইপিএলের মঞ্চে ৫০০ রান করতে পেরেছেন ১৫১ জন ব্যাটার। তাদের মধ্যে ৫০ এর বেশি গড় কেবলই সাই সুদর্শনের। লখনৌর বিপক্ষে ৩৭ বলে ৫৬ রানের ইনিংস খেলার পর এখন তার গড় ৫০ দশমিক ৩০। আইপিএলে ৪০ এর বেশি গড় রেখে কমপক্ষে ১০০০ রান করেছেন, এমন ব্যাটার আছেন মোটে ৫ জন। তাদের মাঝে সবার ওপরে সাই সুদর্শন। এরপরেই আছেন ভারতীয় উইকেটরক্ষক ব্যাটার কেএল রাহুল। তার গড় ৪৬ দশমিক ৩৬। তিনে আছেন ডেভন কনওয়ে এবং চারে ডেভিড ওয়ার্নার। পাঁচ নম্বরে আছেন চেন্নাই সুপার কিংসের রুতুরাজ গায়কোয়াড়।

আইপিএলে সর্বোচ্চ গড় (কমপক্ষে ১০০০ রান) 

৫০.৩০ – সাই সুদর্শন (গুজরাট টাইটান্স)
৪৬.৩৬ – কেএল রাহুল (দিল্লি, পাঞ্জাব, লখনৌ, বেঙ্গালুরু, হায়দরাবাদ)
৪৬.২৭ – ডেভন কনওয়ে (চেন্নাই সুপার কিংস)
৪০.৫২ – ডেভিড ওয়ার্নার (সানরাইজার্স হায়দরাবাদ, দিল্লি ক্যাপিটালস)
৪০.৩৫ – রুতুরাজ গায়কোয়াড় (চেন্নাই সুপার কিংস)

পরিসংখ্যান অবশ্য সাই সুদর্শনকে সেরার আসনে বসিয়েছে আরও একটা তালিকায়। আইপিএলে ওপেনিং জুটিতে কমপক্ষে ৫০০ রান তুলেছেন এমন জুটির মাঝে গড় বিবেচনায় সবার ওপরে আছেন শুভমান গিল এবং সাই সুদর্শনের জুটি। নয় ইনিংসে তাদের ৭২ রানের গড় আইপিএলের ইতিহাসে সেরা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD