শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
তারেক জিয়া পরিষদ রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, এবার ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নোংরা পরিবেশে কাঁচাগোল্লা তৈরি, মালিকের কারাদণ্ড  মাসে ৫০টির বেশি ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে ইরান গাইবান্ধায় আকস্মিক ঝড়ে লন্ডভন্ড ৩৫০ হেক্টর জমির ফসল তরুণ উদ্ভাবক-গবেষকদের হাত ধরেই উন্মোচিত হবে প্রযুক্তির নতুন দিগন্ত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিয়ে ছাড়া সন্তান জন্ম, নারীকে ১০০ বেত্রাঘাতের নির্দেশ ১০ বছরের মধ্যে শেষ হবে ক্যান্সার: আশ্বাস অ্যানথ্রোপিকের সিইওর কর্ণফুলীতে হাত বাঁধা অবস্থায় গাছে ঝুলছিল চালকের মরদেহ কর্ণফুলীতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ: ছাত্রলীগ আহ্বায়কসহ ৩৬ জনের নামে মামলা

অবশেষে পূরণ হচ্ছে বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর চাওয়া, পাচ্ছে লভ্যাংশ

মাতৃভূমি সংবাদ 

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অংশ নেওয়া ফ্র্যাঞ্চাইজিগুলোর অনেক দিনের চাওয়া ছিল, টিকিট বিক্রির লভ্যাংশ যেন তাদের সঙ্গে ভাগাভাগি করে বোর্ড। অবশেষে তাদের সেই চাওয়া পূরণ হচ্ছে। বিপিএলের টিকিটের লভ্যাংশ ভাগাভাগির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বিসিবি।

সর্বশেষ আসরের লভ্যাংশ দিয়েই শুরু হচ্ছে এই কার্যক্রম। তবে শর্ত হলো- খেলোয়াড়দের পারিশ্রমিক পরিশোধের নিশ্চয়তা থাকতে হবে। বিপিএলের ১১তম আসর নিয়ে আজ গুরুত্বপূর্ণ সভায় বসেছিল বিসিবি। সেখানেই এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে এই অর্থ সব দল নাও পেতে পারে। শুধু সেই দলগুলোকে দেয়া হবে, যারা খেলোয়াড়দের বকেয়া পারিশ্রমিক সময়মতো পরিশোধ করেছে এবং প্রমাণপত্র জমা দিয়েছে।

এই উদ্যোগের উদ্দেশ্য হলো দলগুলোকে সময়মতো খেলোয়াড়দের টাকা দেয়ার জন্য উৎসাহিত করা। এতে দলগুলোর পেশাদারিত্ব বাড়বে বলে প্রত্যাশা বিসিবির।

বিসিবি জানিয়েছে, টিকিট বিক্রির লাভ থেকে প্লে-অফে ওঠা চারটি দল পাবে ৫৫ লাখ টাকা করে। বাকি তিনটি দল পাবে ৪৫ লাখ টাকা করে। ঈদুল আজহার আগেই এই টাকা বিতরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD