শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
তারেক জিয়া পরিষদ রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, এবার ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নোংরা পরিবেশে কাঁচাগোল্লা তৈরি, মালিকের কারাদণ্ড  মাসে ৫০টির বেশি ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে ইরান গাইবান্ধায় আকস্মিক ঝড়ে লন্ডভন্ড ৩৫০ হেক্টর জমির ফসল তরুণ উদ্ভাবক-গবেষকদের হাত ধরেই উন্মোচিত হবে প্রযুক্তির নতুন দিগন্ত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিয়ে ছাড়া সন্তান জন্ম, নারীকে ১০০ বেত্রাঘাতের নির্দেশ ১০ বছরের মধ্যে শেষ হবে ক্যান্সার: আশ্বাস অ্যানথ্রোপিকের সিইওর কর্ণফুলীতে হাত বাঁধা অবস্থায় গাছে ঝুলছিল চালকের মরদেহ কর্ণফুলীতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ: ছাত্রলীগ আহ্বায়কসহ ৩৬ জনের নামে মামলা

দুই বছর পর টেস্ট দলে ফিরলেন ইবাদত

মাতৃভূমি সংবাদ 

স্পোর্টস ডেস্ক

২০২৩ সালে বাংলাদেশ-আফগানিস্তানের মিরপুর টেস্ট শেষ হয়েছিল ১৭ জুন। সেটিই ছিল বাংলাদেশের হয়ে ইবাদত হোসেনের সর্বশেষ টেস্ট। সব ঠিক থাকলে দুই বছর পর আরেকটি ১৭ জুন দেশের জার্সিতে আবার খেলতে চলেছেন এই পেসার। শ্রীলঙ্কা সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজের ১৬ সদস্যের দলে রাখা হয়েছে ইবাদতকে।

দুই সপ্তাহ বাদে শুরু হতে যাওয়া বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজই ২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের প্রথম সিরিজ। এই সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন, সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

বাংলাদেশ দল সর্বশেষ টেস্ট খেলেছে এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে। চট্টগ্রামে অনুষ্ঠিত সেই ম্যাচের দল থেকে তিনটি পরিবর্তন এসেছে। বাদ পড়েছেন টপ অর্ডার ব্যাটসম্যান মাহমুদুল হাসান, পেসার তানজিম হাসান ও বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। তাঁদের জায়গায় এসেছেন ইবাদত, নাহিদ রানা ও লিটন দাস।

লিটন জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন। রানা প্রথম টেস্ট খেলে পাকিস্তানে চলে গিয়েছিলেন পিএসএল খেলতে। আর ইবাদত ফিরেছেন দীর্ঘ চোট ও পুনর্বাসন শেষে।

৩১ বছর বয়সী এই পেসার ২০২৩ সালের জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের সময় চোটে পড়েন। এ কারণে বিশ্বকাপসহ এক বছরের বেশি সময় সব ধরনের খেলাই মিস করেন। গত বছর নভেম্বরে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) দিয়ে মাঠে ফেরেন ১৬ মাস পর। এরপর বিপিএল, ঢাকা প্রিমিয়ার লিগ এবং বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলেছেন।

দল ঘোষণার সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, ১৩ জুন শ্রীলঙ্কায় রওনা দেবে বাংলাদেশ দল। ১৭ জুন শুরু গল টেস্টের পর কলম্বোয় দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৫ জুন। টেস্ট সিরিজের পর তিনটি করে ওয়ানডে ও টি–টোয়েন্টিও খেলবে দুই দল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD