শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
তারেক জিয়া পরিষদ রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, এবার ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নোংরা পরিবেশে কাঁচাগোল্লা তৈরি, মালিকের কারাদণ্ড  মাসে ৫০টির বেশি ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে ইরান গাইবান্ধায় আকস্মিক ঝড়ে লন্ডভন্ড ৩৫০ হেক্টর জমির ফসল তরুণ উদ্ভাবক-গবেষকদের হাত ধরেই উন্মোচিত হবে প্রযুক্তির নতুন দিগন্ত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিয়ে ছাড়া সন্তান জন্ম, নারীকে ১০০ বেত্রাঘাতের নির্দেশ ১০ বছরের মধ্যে শেষ হবে ক্যান্সার: আশ্বাস অ্যানথ্রোপিকের সিইওর কর্ণফুলীতে হাত বাঁধা অবস্থায় গাছে ঝুলছিল চালকের মরদেহ কর্ণফুলীতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ: ছাত্রলীগ আহ্বায়কসহ ৩৬ জনের নামে মামলা

রিয়াল নাকি বার্সা– ফাইনালে সুপার কম্পিউটারের গণনা কার পক্ষে

মাতৃভূমি সংবাদ

স্পোর্টস ডেস্ক

রিয়াল মাদ্রিদ নাকি বার্সেলোনা? শনিবারের কোপা দেল রে ফাইনালের আগে ফুটবলের দুনিয়াটা যেন এই দুই দলের শ্রেষ্ঠত্বের প্রশ্নে বন্দী। ক্লাব ফুটবলে সবচেয়ে বড় লড়াই যাকে বলে, সেই এল-ক্লাসিকো মৌসুমে তৃতীয়বারের হাজির হচ্ছে কোপা দেল রে’র ফাইনাল দিয়ে।

ম্যাচের আগে আলোচনা আর সমালোচনা হওয়াটাই স্বাভাবিক। তবে রেফারি নিয়ে রিয়াল মাদ্রিদের অভিযোগ, অনুশীলন এবং প্রেস ব্রিফিং বয়কটের ঘটনা কোপা দেল রে ফাইনালের আগে যোগ করেছে নতুন মাত্রা। এমনকি এই গুঞ্জনও ছিল, রিয়াল মাদ্রিদ ফাইনাল খেলতে আগ্রহী না। যদিও সেসব নাটকীয়তা পার করে রিয়াল মাদ্রিদ জানিয়েছে, কোপা দেল রের ফাইনাল খেলতে সেভিয়ায় যাচ্ছে তারা।

কোপা দেল রে’র ফাইনাল রিয়াল মাদ্রিদের জন্য চলতি মৌসুমে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার বড় অর্জন হতে পারে। ক্লাবের প্রেসিডেন্ট ফ্লেরেন্তিনো পেরেজ এরইমাঝে জানিয়েছেন, এই শিরোপাই ক্লাবের ভবিষ্যত ঠিক করে দেবে। হয়ত সেটা ইঙ্গিত করেছেন কোচ কার্লো আনচেলত্তিকে কেন্দ্র করেই। অন্যদিকে ট্রেবল জয়ের স্বপ্ন দেখতে থাকা বার্সেলোনার প্রথম শিরোপা হতে পারে এটিই। লা লিগায় শীর্ষ স্থানে আছে দলটা। চ্যাম্পিয়ন্স লিগেও নিশ্চিত করেছে সেমিফাইনাল। শিরোপার কক্ষপথে থাকা বার্সেলোনা এমন এক অবস্থান থেকে শিরোপা স্বপ্ন বিসর্জন দিতে নারাজ।

দুর্দান্ত ছন্দে থাকা দলটার নামের পাশেই আপাতত ফেভারিটের তকমা। চলতি মৌসুমে তারা দুইবারের দেখায় রিয়ালের জালে পুরেছে ৯ গোল। বাকি সবার মতো অপ্টা অ্যানালাইসিসের সুপার কম্পিউটারের ভোটও বার্সেলোনার দিকেই। ফাইনালের আগে ফুটবলের পরিসংখ্যানভিত্তিক এই সংস্থা জানিয়েছে, কোপা দেল রে ফাইনালে বার্সার হাতেই শিরোপা ওঠার সম্ভাবনা বেশি।

অপ্টার এই সুপারকম্পিউটারের মতামত অনুযায়ী, বার্সেলোনার শিরোপা জয়ের সম্ভাবনা ৪০ দশমিক ৭ শতাংশ। রিয়াল মাদ্রিদকে অবশ্য খুব বেশি পিছিয়ে রাখা যাচ্ছে না। তাদের শিরোপা জয়ের সম্ভাবনা ৩২ দশমিক ৮ শতাংশ। আর নির্ধারিত নব্বই মিনিট শেষে খেলা অতিরিক্ত সময়ে যাওয়ার সম্ভাবনা দেখানো হয়েছে ২৬ দশমিক ৫ শতাংশ।

দুই দলের অতীতটাও অবশ্য কাউকে এককভাবে সঙ্গ দিচ্ছে না ম্যাচের আগে। এখন পর্যন্ত সামগ্রিকভাবে এল ক্লাসিকোতে এগিয়ে আছে রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার জয় যেখানে ১০২, রিয়ালের জয় ১০৫টি। তবে কোপা দেল রে’র পরিসংখ্যানে এগিয়ে বার্সাই। এখন পর্যন্ত ঘরোয়া এই প্রতিযোগিতায় ৩৭ বারের দেখায় বার্সা জিতেছে ১৬ ম্যাচ। আর রিয়াল জিতেছে ১৩ ম্যাচ। বাকি ৮ ম্যাচ ছিল ড্র।

অবশ্য কোপা দেল রে’তে ফাইনাল বিবেচনায় খানিক এগিয়ে রিয়াল মাদ্রিদ। ৭ বার এই আসরের ফাইনালে দর্শকরা পেয়েছেন এল-ক্লাসিকো ম্যাচ। যেখানে ৪ বার জয় রিয়ালের। আর ৩ বার জয় বার্সেলোনার।

চলতি মৌসুমের হিসেবে আবার রিয়াল থাকছে পিছিয়ে। এখন পর্যন্ত এই মৌসুমে দুবার নিজেদের মুখোমুখি হয়েছে এই দুই দল। দুটোতেই রিয়াল মাদ্রিদ হেরেছে বড় ব্যবধানে। লা লিগার ম্যাচে সান্তিয়াগো বার্নাব্যুতেই রিয়াল হেরেছিল ৪-০ গোলে। আর সুপারকোপা দে এস্পানার ফাইনালে বার্সেলোনা জিতেছিল ৫-২ গোলে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD