শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
তারেক জিয়া পরিষদ রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, এবার ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নোংরা পরিবেশে কাঁচাগোল্লা তৈরি, মালিকের কারাদণ্ড  মাসে ৫০টির বেশি ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে ইরান গাইবান্ধায় আকস্মিক ঝড়ে লন্ডভন্ড ৩৫০ হেক্টর জমির ফসল তরুণ উদ্ভাবক-গবেষকদের হাত ধরেই উন্মোচিত হবে প্রযুক্তির নতুন দিগন্ত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিয়ে ছাড়া সন্তান জন্ম, নারীকে ১০০ বেত্রাঘাতের নির্দেশ ১০ বছরের মধ্যে শেষ হবে ক্যান্সার: আশ্বাস অ্যানথ্রোপিকের সিইওর কর্ণফুলীতে হাত বাঁধা অবস্থায় গাছে ঝুলছিল চালকের মরদেহ কর্ণফুলীতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ: ছাত্রলীগ আহ্বায়কসহ ৩৬ জনের নামে মামলা

ক্যারিবীয়দের কাছে হেরে বিশ্বকাপে খেলার অপেক্ষা বাড়ল বাংলাদেশের

মাতৃভূমি সংবাদ 

স্পোর্টস ডেস্ক

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের বাছাইয়ে টানা তিন ম্যাচ জয়ে টেবিলের শীর্ষে বাংলাদেশ। আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিতলেই বিশ্বকাপ খেলার টিকিট নিশ্চিত হবে টাইগ্রেসদের। এমন ম্যাচে আগে ব্যাট করতে নেমে শারমিন আক্তার সুপ্তা ও ফারজানা হকের ১১৮ রানের জুটিতে বড় সংগ্রহের পথ দেখছিলো বাংলাদেশ। তবে উইন্ডিজ মেয়েদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ধারাবাহিকতা তুলতে পারেননি টাইগ্রেস মেয়েরা। শেষ পর্যন্ত  ৯ উইকেট হারিয়ে ২২৭ রান তোলে জ্যোতির দল। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ২৪ বল হাতে রেখে ৩ উইকেটের জয় পায় ক্যারিবিয়নরা। তাতে বিশ্বকাপের টিকিট নিশ্চিতের অপেক্ষা বাড়ল টাইগ্রেসদের।

ওয়েস্ট ইন্ডিজের হেনরি ৪৮ বলে ৫১ রানে অপরাজিত থাকেন। দ্বিতীয় সর্বোচ্চ রান আসে টেইলরের থেকে ৩৬, অধিনায়ক ম্যাথুজ করেন ৩৩ রান। চতুর্থ উইকেট জুটিতে টেইলর ও ম্যাথুজ ৬৬ রানের জুটি গড়েছিলেন। এরপর ষষ্ঠ উইকেটে হেনরি ও সাবিকা গজনবি ৫০ রানের আরেকটি জুটি গড়েছিলেন।

গজনবির বিদায়ে হেনরি ও অ্যালিয়া অ্যালিন ১৮ বলে ৩০ রানের আরেকটি জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেন। বাংলাদেশের পেসার মারুফা আক্তারের ২টি উইকেটের পর জান্নাতুল ফেরদৌস, নাহিদা আক্তার, রাবেয়া খান, ফাহিমা খাতুন এবং রিতু মনি একটি করে উইকেট নেন।

এদিন ওপেনিংয়ে কিছুটা পরিবর্তন আনে বাংলাদেশ। ইসমাহ তানজিমের ধারাবাহিক ব্যর্থতায় ফারজানা হকের সাথে প্রথমে ব্যাট করতে আসেন টপঅর্ডার ব্যাটার সোবহানা মোস্তারি। তবে সুবিধা করতে পারেননি এ ডানহাতি ব্যাটার, আউট হন মাত্র ৬ রানে। তার আউটে ফারজানার সাথে দলের হাল ধরেন ফর্মে থাকা শারমিন সুপ্তা। শুরুতেই ঝড়ো ইনিংস খেলে ফিফটি তুলে নেন সুপ্তা। আসরে ডানহাতি ব্যাটারের এটি দ্বিতীয় ফিফটি এটি। ফারজানার সাথে সুপ্তা জুটি গড়েন শতরানের। দ্বিতীয় উইকেটে তাদের সেই ইনিংস থামে ১১৮ রানে, ৪২ করে অ্যালিয়া অ্যালিনের বলে আউট হন ফারজানা।

ফারজানার পর সুপ্তাও বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। ওই অ্যালিনের বলে ৬৭ রানে সাজঘরে ফেরেন। সুপ্তা-ফারজানার পর বাংলাদেশের আর কোনো ব্যাটার বড় কোনো জুটি গড়তে পারেননি। ফর্মে থাকা অধিনায়ক জ্যোতি করেন মাত্র ৫ রান। নবম উইকেটে নাহিদা আক্তার ও রাবেয়া খানের ৩২ বলে ৩১ রানের জুটিতে কোনোরকম ২০০ পার করে টাইগ্রেসরা। ২০ বলে ২৩ রানে অপরাজিত থাকেন রাবেয়া। উইন্ডিজের মিডিয়াম পেসার অ্যালিয়া অ্যালিন বাংলাদেশের ব্যাটিংয়ে ধস নামান, ৩০ বর্ষী এ পেসার একাই নেন ৪ উইকেট। ২টি করে উইকেট নেন অধিনায়ক হেইলি ম্যাথুজ ও আফি ফ্লেচার। হেনরি নেন বাকি উইকেটটি।

লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে বিশ্বকাপ বাছাইয়ে নেমে প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে রেকর্ড রান সংগ্রহ করেছির বাংলাদেশ। আগে ব্যাটে নামা টাইগ্রেস দল নির্ধারিত ৫০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৭১ রানের সংগ্রহ গড়েছিল। ওয়ানডেতে যা টাইগ্রেসদের সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড। এবার সেটিও ছাড়িয়ে গেলেন জ্যোতিরা। টাইগ্রেসদের সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড এখন ২৭৬ রানের।

ভারতের মাটিতে চলতি বছরের নভেম্বরে হবে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ৬ দলের বাছাইপর্ব শেষে সেখানে জায়গা করে নেবে দুদল। রাউন্ড রবিন লিগ পদ্ধতির বাছাইপর্বে প্রতিটি দল একে অন্যের মুখোমুখি হবে। প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। বাছাইপর্বে প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশের পরের ম্যাচ পাকিস্তানের বিপক্ষে। ১৯ এপ্রিল স্বাগতিকদের বিপক্ষে নামবেন জ্যোতি-নাহিদারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD