শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
তারেক জিয়া পরিষদ রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, এবার ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নোংরা পরিবেশে কাঁচাগোল্লা তৈরি, মালিকের কারাদণ্ড  মাসে ৫০টির বেশি ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে ইরান গাইবান্ধায় আকস্মিক ঝড়ে লন্ডভন্ড ৩৫০ হেক্টর জমির ফসল তরুণ উদ্ভাবক-গবেষকদের হাত ধরেই উন্মোচিত হবে প্রযুক্তির নতুন দিগন্ত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিয়ে ছাড়া সন্তান জন্ম, নারীকে ১০০ বেত্রাঘাতের নির্দেশ ১০ বছরের মধ্যে শেষ হবে ক্যান্সার: আশ্বাস অ্যানথ্রোপিকের সিইওর কর্ণফুলীতে হাত বাঁধা অবস্থায় গাছে ঝুলছিল চালকের মরদেহ কর্ণফুলীতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ: ছাত্রলীগ আহ্বায়কসহ ৩৬ জনের নামে মামলা

পেছাচ্ছে বিসিএল, ঘরোয়া ক্রিকেটে হচ্ছে না গোলাপি বলের টেস্ট

মাতৃভূমি সংবাদ 

চলছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) আসর। এরপরই ঘরোয়ার নতুন সূচিতে আগামী এপ্রিল-মে মাসে মাঠে গড়ানোর কথা ছিল বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) এবারের আসর। তবে ভেন্যু জটিলতায় পিছিয়ে যাচ্ছে প্রথম শ্রেণির এই টুর্নামেন্ট। নতুন সূচি অনুযায়ী, আগামী ১৫ জুন মাঠে গড়াবে বিসিএল। টুর্নামেন্টের শেষ রাউন্ড হতে পারে জুলাইয়ের প্রথম সপ্তাহে। আজ শনিবার মিরপুরে গনমাধ্যমের মুখেমুখি হয়ে বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘গত মাসে বেশ কিছু পরিবর্তন এসেছে। কয়েকটি দল আসছে- ‘এ’ দল, ইমার্জিং দল। তাই ভেন্যু পাচ্ছি না বিধায় আমরা বিসিএলটা করছি জুনের ১৫ তারিখ থেকে। জুলাইয়ের ২-৩ তারিখে শেষ হবে। আমরা জানি আবহাওয়ার একটু সমস্যা হবে। কিন্তু আমাদের করার কিছু নেই। কারণ সব দিকে তাকিয়েই এটা আমরা করেছি। বিসিএল যেটা শুরু হওয়ার কথা ছিল মে মাসে, সেটা এখন ১৫ জুন থেকে শুরু করছি। ঢাকা, চট্টগ্রাম বা সিলেটে খেলাগুলো হবে।’ আকরাম আরও বলেন, ‘গত ৬-৭ মাস আগে থেকে আমরা ধরে রেখেছিলাম, বিসিএলটা মে মাসে হবে। কিন্তু দুই-তিনটা সিরিজ ঘরের মাঠে হওয়ায় মাঠগুলো পাচ্ছি না এবং ক্রিকেটারদেরও পাব না। কারণ বিসিএলে আমরা ৮টা বিভাগ থেকে নিয়ে ৪টা দল বানাই। সেই জায়গায় আমরা পারছি না বিধায় জুনে নিয়ে গেছি। ক্রিকেটারদের জন্য একটু কষ্ট হবে। কিন্তু আর কিছু করার নেই।’এবারের আসরে গোলাপি বলে খেলা আয়োজনের  কথা বলা হলেও সেটা হচ্ছে না জানিয়ে আকরাম বলেন, ‘গোলাপি বলের কথা আমরা একবার চিন্তা করেছিলাম। তবে এটা এখন কঠিন। অস্ট্রেলিয়া ছাড়া আর কেউ এখন গোলাপি বলে খেলছে না। এছাড়া এই মুহূর্তে এখন অন্য সমস্যা আছে দেখে আমরা এমনিতে যেভাবে ৪ দিনের ম্যাচ হয়, সেভাবেই খেলা হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD