শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
তারেক জিয়া পরিষদ রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, এবার ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নোংরা পরিবেশে কাঁচাগোল্লা তৈরি, মালিকের কারাদণ্ড  মাসে ৫০টির বেশি ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে ইরান গাইবান্ধায় আকস্মিক ঝড়ে লন্ডভন্ড ৩৫০ হেক্টর জমির ফসল তরুণ উদ্ভাবক-গবেষকদের হাত ধরেই উন্মোচিত হবে প্রযুক্তির নতুন দিগন্ত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিয়ে ছাড়া সন্তান জন্ম, নারীকে ১০০ বেত্রাঘাতের নির্দেশ ১০ বছরের মধ্যে শেষ হবে ক্যান্সার: আশ্বাস অ্যানথ্রোপিকের সিইওর কর্ণফুলীতে হাত বাঁধা অবস্থায় গাছে ঝুলছিল চালকের মরদেহ কর্ণফুলীতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ: ছাত্রলীগ আহ্বায়কসহ ৩৬ জনের নামে মামলা

৬৪ দল নিয়ে ২০৩০ বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব কনমেবলের

মাতৃভূমি সংবাদ 

স্পোর্টস ডেস্ক

পুরুষদের ২০৩০ সালের ফিফা বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা ৬৪-তে বাড়ানোর আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা কনমেবল। বৃহস্পতিবার (১১ এপ্রিল) সংস্থাটির কংগ্রেসে এই প্রস্তাব উত্থাপন করেন সভাপতি আলেহান্দ্রো ডোমিঙ্গেজ।

২০৩০ বিশ্বকাপ প্রথমবারের মতো তিনটি মহাদেশজুড়ে আয়োজন করা হচ্ছে। স্পেন, মরক্কো ও পর্তুগাল মূল আয়োজক হলেও বিশ্বকাপের শতবর্ষ উদযাপন উপলক্ষে উদ্বোধনী ম্যাচগুলো হবে আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও উরুগুয়েতে।

কনমেবল প্রেসিডেন্ট ডোমিঙ্গেজ বলেন, “এই প্রস্তাব বাস্তবায়ন হলে বিশ্বজুড়ে আরও বেশি দেশ ফুটবল উন্মাদনায় অংশ নিতে পারবে। যেন বিশ্বের কোনো প্রান্ত এই উৎসব থেকে বাদ না পড়ে। শত বছর পূর্তি একবারই আসে, তাই আমরা চাই এই উদ্‌যাপন হোক সত্যিই ব্যতিক্রম।”

বর্তমানে ২০২৬ বিশ্বকাপে ৪৮ দল অংশ নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে, যা ২০১৭ সালের ফিফা কংগ্রেসে সর্বসম্মতভাবে পাস হয়। তবে ২০৩০ বিশ্বকাপের জন্য আরও বড় পরিসরে আয়োজনের কথা ভাবছে কনমেবল, যার ফলে ম্যাচ সংখ্যা বেড়ে দাঁড়াতে পারে ১২৮-এ।

এই প্রস্তাবটি প্রথম সামনে আনেন উরুগুয়ের ফুটবল ফেডারেশনের সভাপতি ইগনাসিও আলোনসো, গত মার্চে ফিফা কাউন্সিলের এক বৈঠকে। ফিফা এক বিবৃতিতে জানিয়েছে, “পরিষদের কোনো সদস্যের দেওয়া যেকোনো প্রস্তাব মূল্যায়ন করা আমাদের দায়িত্বের অংশ।”

বৃহস্পতিবার কনমেবল কংগ্রেসে অংশ নেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোও। তিনি ২০৩০ বিশ্বকাপকে “একটি ব্যতিক্রমী মাইলফলক” হিসেবে বর্ণনা করেছেন।

তবে প্রস্তাবটি নিয়ে রয়েছে বিরোধিতাও। উয়েফা সভাপতি আলেকসান্ডার চেফারিন বলেছেন, “এই প্রস্তাব আমাকে বিস্মিত করেছে। এটা আমার মতে খারাপ একটি ধারণা।”

সমালোচকদের মতে, দল বাড়ানো হলে বিশ্বকাপে যোগ্যতা অর্জনের গুরুত্ব ও প্রতিযোগিতা হারাবে। আগামী ১৫ মে প্যারাগুয়েতে অনুষ্ঠিতব্য ফিফার ৭৫তম কংগ্রেসে এই প্রস্তাব নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD