শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
তারেক জিয়া পরিষদ রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, এবার ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নোংরা পরিবেশে কাঁচাগোল্লা তৈরি, মালিকের কারাদণ্ড  মাসে ৫০টির বেশি ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে ইরান গাইবান্ধায় আকস্মিক ঝড়ে লন্ডভন্ড ৩৫০ হেক্টর জমির ফসল তরুণ উদ্ভাবক-গবেষকদের হাত ধরেই উন্মোচিত হবে প্রযুক্তির নতুন দিগন্ত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিয়ে ছাড়া সন্তান জন্ম, নারীকে ১০০ বেত্রাঘাতের নির্দেশ ১০ বছরের মধ্যে শেষ হবে ক্যান্সার: আশ্বাস অ্যানথ্রোপিকের সিইওর কর্ণফুলীতে হাত বাঁধা অবস্থায় গাছে ঝুলছিল চালকের মরদেহ কর্ণফুলীতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ: ছাত্রলীগ আহ্বায়কসহ ৩৬ জনের নামে মামলা

দক্ষিণ এশিয়ায় নয়, থাইল্যান্ডে সাফ ফুটসাল

মাতৃভূমি সংবাদ 

স্পোর্টস ডেস্ক

দক্ষিণ এশিয়ার ফুটবল ফেডারেশন সাফ নতুন টুর্নামেন্ট শুরু করতে যাচ্ছে। আগামী বছর ১৩-২৬ জানুয়ারি থাইল্যান্ডে নারী ও পুরুষ সাফ ফুটসাল অনুষ্ঠিত হবে। স্ট্যান্ডার্ড ফুটবলের বাইরে ফুটসাল ও বিচ ফুটবলে এটাই সাফের প্রথম আয়োজন।

সাফ দক্ষিণ এশিয়ান অঞ্চলের সংস্থা হলেও ফুটসালের আয়োজন হচ্ছে থাইল্যান্ডে। আসিয়ান অঞ্চলে সাফ টুর্নামেন্ট ভেন্যু নিয়ে সাফ সাধারণ সম্পাদক পুরুষোত্তম ক্যাটেল বলেন, ‘কয়েকটি কারণে এটি দক্ষিণ এশিয়ার বাইরে হচ্ছে। প্রথমত ফুটসাল আয়োজনে সাংগঠনিক দক্ষতা আমাদের অঞ্চলের এসোসিয়েশনের অনেকের নেই। থাইল্যান্ডের ভেন্যু ও সাংগঠনিক সুবিধা দুটোই দারুণ। আবার সাফের সাতটি দেশ থেকেই থাইল্যান্ডে সরাসরি ফ্লাইট রয়েছে।’

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ফুটসাল চর্চা সেভাবে নেই। ভারতে খানিকটা অবকাঠামো থাকলেও সেখানে পাকিস্তান যাবে না। ভূ-রাজনৈতিক কারণেও সাফ প্রথম ফুটসাল টুর্নামেন্ট থাইল্যান্ডে। ‘এটা প্রথম ফুটসাল তাই চাই সব দেশই অংশগ্রহণ করুক। থাইল্যান্ডে আয়োজনের এটাও অন্যতম কারণ। আশা করি সব দেশই এতে অংশগ্রহণ করবে,’ বলেন সাধারণ সম্পাদক।

ফিফা ফুটসাল ও বিচ ফুটবল আয়োজন করে নিয়মিত। ফিফার সদস্যভুক্ত অনেক দেশ ফুটসাল ও বিচ আয়োজন করলেও দক্ষিণ এশিয়া পিছিয়ে। তাই সাফ নারী-পুরুষ টুর্নামেন্ট আয়োজনের পাশাপাশি কোচিং ও রেফারিং কোর্সও করবে থাইল্যান্ডে।

বাংলাদেশ পুরুষ ফুটসাল দল গত মাসে প্রথম বারের মতো এশিয়ান কাপ বাছাইয়ে খেলেছে। নারী দল ২০১৯ সালে এশিয়ান বাছাই খেললেও এরপর আর কোনো ম্যাচ খেলেনি। সাফ ফুটসাল বাংলাদেশের জন্যও ভালো মঞ্চ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD