শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
তারেক জিয়া পরিষদ রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, এবার ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নোংরা পরিবেশে কাঁচাগোল্লা তৈরি, মালিকের কারাদণ্ড  মাসে ৫০টির বেশি ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে ইরান গাইবান্ধায় আকস্মিক ঝড়ে লন্ডভন্ড ৩৫০ হেক্টর জমির ফসল তরুণ উদ্ভাবক-গবেষকদের হাত ধরেই উন্মোচিত হবে প্রযুক্তির নতুন দিগন্ত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিয়ে ছাড়া সন্তান জন্ম, নারীকে ১০০ বেত্রাঘাতের নির্দেশ ১০ বছরের মধ্যে শেষ হবে ক্যান্সার: আশ্বাস অ্যানথ্রোপিকের সিইওর কর্ণফুলীতে হাত বাঁধা অবস্থায় গাছে ঝুলছিল চালকের মরদেহ কর্ণফুলীতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ: ছাত্রলীগ আহ্বায়কসহ ৩৬ জনের নামে মামলা

বিশ্বকাপ ভেন্যু বদলের হুমকি ট্রাম্পের, কঠোর জবাব দিলো ফিফা

মাতৃভূমি সংবাদ 

স্পোর্টস ডেস্ক

২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর এক বছরেরও কম সময় বাকি। এর মধ্যে নতুন বিতর্কে জড়ালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোনো ভেন্যু নিরাপদ মনে না হলে সেখান থেকে বিশ্বকাপের ম্যাচ সরিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে এ নিয়ে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা কড়া প্রতিক্রিয়া জানিয়েছে।

গত শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে ট্রাম্প বলছিলেন, “আমরা যদি মনে করি কোনো শহর সামান্যতমও ঝুঁকিপূর্ণ, তাহলে সেখানে খেলা হতে দেব না। এতগুলো ভেন্যু আছে, প্রয়োজনে আমরা ম্যাচ সরিয়ে দেব। তবে আশা করি, সেটা করতে হবে না।”

ট্রাম্পের বক্তব্যে চটেছেন ফিফার সহ-সভাপতি ভিক্টর মন্টাগ্লিয়ানি। তার সোজাসাপ্টা জবাব, “প্রতিবার যদি কোনো রাজনীতিক সেটা প্রেসিডেন্ট হোক, সিনেটর হোক কিংবা কংগ্রেসম্যান—কিছু বলার পর আমাকে ব্যবস্থা নিতে হতো, তাহলে আমি নিজের কাজই করতে পারতাম না। বাস্তবতা হলো, আমরা ১৬টি ভেন্যুতেই মনোযোগী। এটা ফিফার টুর্নামেন্ট, সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ারও ফিফার। বিশ্বনেতাদের প্রতি যথাযথ সম্মান রেখেই বলছি, ফুটবল তাদের ঊর্ধ্বে।”শুধু প্রেসিডেন্ট নন, যুক্তরাষ্ট্রে রিপাবলিকান পার্টির প্রধান মুখও ট্রাম্প। ডেমোক্র্যাটদের সঙ্গে তার বৈরিতা কারও অজানা নয়। সে কারণেই বিরোধীদের ঘাঁটি হিসেবে পরিচিত সিয়াটল ও সান ফ্রান্সিসকোর মতো শহরগুলোকে টার্গেট করেছেন। ট্রাম্পের ভাষায়, “এসব শহর চালাচ্ছে উগ্র বামপন্থীরা, যারা জানেই না তারা কী করছে।” এমনকি ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক নিয়েও একই পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি।আগামী ৫ ডিসেম্বর বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির জন এফ. কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টসে। স্থানীয় সময় দুপুর ২টায় শুরু হবে এ অনুষ্ঠান। এর মধ্য দিয়ে বিশ্বকাপের আনুষ্ঠানিকতাও একপ্রকার শুরু হয়ে যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD