শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
তারেক জিয়া পরিষদ রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, এবার ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নোংরা পরিবেশে কাঁচাগোল্লা তৈরি, মালিকের কারাদণ্ড  মাসে ৫০টির বেশি ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে ইরান গাইবান্ধায় আকস্মিক ঝড়ে লন্ডভন্ড ৩৫০ হেক্টর জমির ফসল তরুণ উদ্ভাবক-গবেষকদের হাত ধরেই উন্মোচিত হবে প্রযুক্তির নতুন দিগন্ত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিয়ে ছাড়া সন্তান জন্ম, নারীকে ১০০ বেত্রাঘাতের নির্দেশ ১০ বছরের মধ্যে শেষ হবে ক্যান্সার: আশ্বাস অ্যানথ্রোপিকের সিইওর কর্ণফুলীতে হাত বাঁধা অবস্থায় গাছে ঝুলছিল চালকের মরদেহ কর্ণফুলীতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ: ছাত্রলীগ আহ্বায়কসহ ৩৬ জনের নামে মামলা

বোর্ড ইলেকশন নিয়ে কথা ক্রিকেটার কথা বলা চুক্তির লঙ্ঘন: ক্রীড়া উপদেষ্টা

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

আগামী ৬ অক্টোবর বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা। তবে তার আগে এই নিয়ে চলছে নানা নাটকীয়তা। এর আগে গেল দুইদিন ধরে বর্তমান ক্রিকেটাররা সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে দাবি জানিয়ে আসছেন।

এসব নিয়ে গণমাধ্যমে আলাপকালে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, ‘আপনি পৃথিবীর কোথাও দেখবেন না কোনো ক্রিকেটার, বর্তমানে খেলতে থাকা ক্রিকেটার বোর্ড ইলেকশন নিয়ে কথা বলছে। যেটা তার যে কন্ট্রাক্ট, সেখানকার সম্পূর্ণ ভায়োলেশন।’

ক্রীড়া উপদেষ্টা আরও যোগ করেন, ‘এই যে ক্রিকেটারদেরকে দিয়ে দলাদলি করানো, এটা আমরা ভক্ত হিসেবে দেখেছি দুই বছর আগে, পাঁচ বছর আগে, এখনও এটা হচ্ছে, এটা খুব দুঃখজনক এবং যারা এগুলো করাচ্ছেন, তাদের আসলে শেইম ফিল করা উচিত যে আপনি একজন ক্রিকেটারকে এনে দলাদলি করাচ্ছেন। মানে এটা খুবই আমাদের জন্য দুঃখজনক।’

এর আগে নির্বাচন ঘিরে বিসিবি সভাপতি আমিনুল ইসলামের দেওয়া চিঠির উপর রিট করেন জেলা বিভাগীয় কাউন্সিলররা। এরপর গত সোমবার বুলবুলের চিঠির কার্যকারিতা ১৫ দিনের জন্য স্থগিত করে হাইকোর্ট। যদিও একটু পরই সেটা স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার আদালত। এমন অবস্থায় গত ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় ১৭৭ জন কাউন্সিলরের নাম প্রকাশ করে বিসিবির নির্বাচন কমিশন।

প্রসঙ্গত, বিসিবির গঠনতন্ত্র অনুসারে পরিচালনা পর্ষদের নির্বাচন মূলত তিনটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়ে থাকে। জেলা ও বিভাগ থেকে ১০ জন পরিচালক নির্বাচিত হন নিজ নিজ বিভাগের কাউন্সিলরদের ভোটে। ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে দুজন করে এবং বরিশাল, সিলেট, রাজশাহী ও রংপুর থেকে একজন করে পরিচালক হবেন। এই ক্যাটাগরিতে মোট কাউন্সিলর ৭১ জন।

ক্লাব ক্যাটাগরিতে ১২ জন পরিচালক নির্বাচিত হবেন ৭৬ জন কাউন্সিলরের ভোটে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সংস্থা নিয়ে গঠিত তৃতীয় ক্যাটাগরির ৪৫ জন কাউন্সিলরের ভোটে পরিচালক হবেন একজন। পরিচালনা পর্ষদের নির্বাচন শেষে ২৫ পরিচালকের ভোটে হবে সভাপতি নির্বাচন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD