শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
তারেক জিয়া পরিষদ রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, এবার ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নোংরা পরিবেশে কাঁচাগোল্লা তৈরি, মালিকের কারাদণ্ড  মাসে ৫০টির বেশি ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে ইরান গাইবান্ধায় আকস্মিক ঝড়ে লন্ডভন্ড ৩৫০ হেক্টর জমির ফসল তরুণ উদ্ভাবক-গবেষকদের হাত ধরেই উন্মোচিত হবে প্রযুক্তির নতুন দিগন্ত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিয়ে ছাড়া সন্তান জন্ম, নারীকে ১০০ বেত্রাঘাতের নির্দেশ ১০ বছরের মধ্যে শেষ হবে ক্যান্সার: আশ্বাস অ্যানথ্রোপিকের সিইওর কর্ণফুলীতে হাত বাঁধা অবস্থায় গাছে ঝুলছিল চালকের মরদেহ কর্ণফুলীতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ: ছাত্রলীগ আহ্বায়কসহ ৩৬ জনের নামে মামলা

ভারত ম্যাচ নিয়ে যা ভাবছে পাকিস্তান

মাতৃভূমি সংবাদ 

স্পোর্টস ডেস্ক

ভারতের বিপক্ষে প্রায় ১৫ মাস পর খেলতে নামছে পাকিস্তান। সর্বশেষ দুই ম্যাচে হেরেছে তারা। রাজনৈতিক এবং কূটনৈতিক প্রেক্ষাপটে আজকের ম্যাচের তাৎপর্য আলাদা। সাম্প্রতিক ফর্ম বিবেচনায় ভারতীয় দল যথেষ্ট শক্তিশালী। তবে ম্যাচের আগে এসব নিয়ে ভাবছে না পাকিস্তান।

পাকিস্তানের ওপেনার সাইম আইয়ুব জানিয়েছেন, এই ম্যাচকে বাকি ম্যাচগুলোর মতোই দেখছেন তারা। আলাদা কোনো উৎসাহ নেই। তিনি বলেছেন, ‘হয়তো সাধারণ মানুষের কাছে এই ম্যাচের গুরুত্ব থাকতে পারে। আমরা সেভাবে দেখছি না।’

‘অন্যান্য প্রতিপক্ষের বিপক্ষে যেমন প্রস্তুতি নিই, ভারতের জন্যও তেমনই প্রস্তুতি নিচ্ছি। আমরা সব সময় একে অপরের পাশে থাকি। দল হিসেবে ভালো খেলতে চাই।’

আলাদা করে ভারতকে গুরুত্ব দিতে নারাজ আইয়ুব। ছোটবেলায় দেখা ভারত-পাকিস্তান ম্যাচের স্মৃতিচারণেও রাজি নন তিনি। এই ওপেনার বলেছেন, ‘স্মৃতি এখানে আলোচ্য বিষয় নয়। প্রতিযোগিতাটাই আসল। আমরা শুধু ভারত-পাকিস্তান ম্যাচ খেলতে এখানে আসিনি। প্রতিযোগিতা জিততে এসেছি।’

‘গত তিন-চার মাসে আমরা চাপ সামলানো নিয়েই কাজ করেছি। অতীত থেকে শিক্ষা নিয়ে এগিয়ে চলাই আমাদের কাজ। আগের কথা মনে রাখার দরকার নেই।’-যোগ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD