শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
তারেক জিয়া পরিষদ রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, এবার ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নোংরা পরিবেশে কাঁচাগোল্লা তৈরি, মালিকের কারাদণ্ড  মাসে ৫০টির বেশি ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে ইরান গাইবান্ধায় আকস্মিক ঝড়ে লন্ডভন্ড ৩৫০ হেক্টর জমির ফসল তরুণ উদ্ভাবক-গবেষকদের হাত ধরেই উন্মোচিত হবে প্রযুক্তির নতুন দিগন্ত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিয়ে ছাড়া সন্তান জন্ম, নারীকে ১০০ বেত্রাঘাতের নির্দেশ ১০ বছরের মধ্যে শেষ হবে ক্যান্সার: আশ্বাস অ্যানথ্রোপিকের সিইওর কর্ণফুলীতে হাত বাঁধা অবস্থায় গাছে ঝুলছিল চালকের মরদেহ কর্ণফুলীতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ: ছাত্রলীগ আহ্বায়কসহ ৩৬ জনের নামে মামলা

৪ ম্যাচে ৩৭৮, ওয়ানডেতে নতুন ইতিহাস লিখলেন প্রোটিয়া ব্যাটার

মাতৃভূমি সংবাদ 

স্পোর্টস ডেস্ক

বিশ্বরেকর্ডকে সঙ্গী করেই আন্তর্জাতিক ওয়ানডেতে অভিষেক হয়েছিল দক্ষিণ আফ্রিকান ব্যাটার ম্যাথু ব্রিটজকের। অভিষেক ম্যাচেই তিনি ব্যক্তিগত সর্বোচ্চ ১৫০ রানের ইনিংস খেলেন। পরবর্তী তিন ম্যাচেও পঞ্চাশোর্ধ রানের ইনিংস এসেছে ব্রিটজকের ব্যাটে। ওয়ানডের ইতিহাসে তিনিই প্রথম কোনো ব্যাটার, যিনি অভিষেকের পর চার ম্যাচেই পঞ্চাশোর্ধ রান করলেন। সবমিলিয়ে ৪ ম্যাচে ৯৪.৫০ গড়ে করলেন ৩৭৮ রান।২০২৩ সালের সেপ্টেম্বরে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল ব্রিটজকের। তবে ওয়ানডেতে অভিষেকের জন্য তাকে আরও প্রায় দেড় বছর অপেক্ষা করতে হয়েছে। মাঝে টেস্ট ক্যারিয়ারও শুরু করেন ২৬ বছর বয়সী এই প্রোটিয়া ব্যাটার। তবে সবশেষ যে ফরম্যাটে পা রাখলেন, সেই ওয়ানডেতে ক্যারিয়ারের শুরুটা হয়েছে ব্রিটজকের জন্য স্বপ্নের মতো। যেখানে তিনি রেকর্ডের সঙ্গে রীতিমতো সংসার পেতেছেন। ব্রিটজকে কতটা উড়ন্ত ফর্মে আছেন তা তার ওয়ানডে ক্যারিয়ারের প্রথম চার ম্যাচের পরিসংখ্যানেই স্পষ্ট। তার রানের চিত্রটা যথাক্রমে– ১৫০, ৮৩, ৫৭ ও ৮৮। সর্বশেষ আজ (শুক্রবার) অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ ৮৮ রান করেন ব্রিটজকে। এ ছাড়া ত্রিস্তান স্টাবস ৭৪ রান করলে আগে ব্যাট করা প্রোটিয়ারা অলআউট হওয়ার আগে ২৭৭ রান তুলেছে। এর আগে সিরিজের প্রথম ওয়ানডেতে অজিদের ৯৮ রানের রেকর্ড ব্যবধানে হারিয়েছিল সফরকারী প্রোটিয়ারা। ওই ম্যাচেও ৫৭ রান করেছিলেন ব্রিটজকে। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে ডানহাতি এই ব্যাটার নিজের প্রথম ওয়ানডে ম্যাচ খেলেন নিউজিল্যান্ডের বিপক্ষে। অভিষেক ম্যাচেই খেলেন রেকর্ডগড়া ১৫০ রানের ইনিংস। ব্রিটজকের পরবর্তী ওয়ানডেতে প্রোটিয়াদের প্রতিপক্ষ ছিল পাকিস্তান। ওই ম্যাচে তিনি ৮৩ রান করেন। ওয়ানডেতে অভিষেকের পর টানা চারটি পঞ্চাশোর্ধ ইনিংস খেলার রেকর্ড ছিল ভারতীয় ব্যাটার নভোজাত সিং সিধুর–ও। যদিও সিরিজের মাঝে একটি ম্যাচে তার ব্যাটিংয়ের সুযোগ হয়নি। তার আগে জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারিয়ে দেয় ভারত। ১৯৮৭ সালে ওই কীর্তিতে নাম লিখিয়েছিলেন ভারতের সাবেক ব্যাটার সিধু। ঘরের মাটিতে রিলায়েন্স বিশ্বকাপে খেলতে নেমে প্রথম পাঁচ ম্যাচেই চারটি পঞ্চাশোর্ধ ইনিংস খেলেছিলেন তিনি। একদিক থেকে তার ওপরেই আছেন ব্রিটজকে।  এ ছাড়া ওয়ানডে ক্যারিয়ারের প্রথম চার ম্যাচ শেষে সর্বোচ্চ রানের তালিকায়ও সবার ওপরে এই উইকেটরক্ষক ব্যাটার। ৪ ম্যাচে ৯৪.৫০ গড় এবং ১০৩.২৭ স্ট্রাইকরেটে তিনি ৩৭৮ রান করেছেন। এতদিন ক্যারিয়ারের প্রথম চার ওয়ানডেতে সর্বোচ্চ রান নেওয়ার বিশ্বরেকর্ডটি ছিল বর্তমান প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমার দখলে। ৭০ গড় এবং ৯৬.৯৫ স্ট্রাইকরেটে তিনি ২৮০ রান করেছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD