শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
তারেক জিয়া পরিষদ রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, এবার ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নোংরা পরিবেশে কাঁচাগোল্লা তৈরি, মালিকের কারাদণ্ড  মাসে ৫০টির বেশি ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে ইরান গাইবান্ধায় আকস্মিক ঝড়ে লন্ডভন্ড ৩৫০ হেক্টর জমির ফসল তরুণ উদ্ভাবক-গবেষকদের হাত ধরেই উন্মোচিত হবে প্রযুক্তির নতুন দিগন্ত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিয়ে ছাড়া সন্তান জন্ম, নারীকে ১০০ বেত্রাঘাতের নির্দেশ ১০ বছরের মধ্যে শেষ হবে ক্যান্সার: আশ্বাস অ্যানথ্রোপিকের সিইওর কর্ণফুলীতে হাত বাঁধা অবস্থায় গাছে ঝুলছিল চালকের মরদেহ কর্ণফুলীতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ: ছাত্রলীগ আহ্বায়কসহ ৩৬ জনের নামে মামলা

অলিম্পিক মাথায় রেখে কমনওয়েলথ গেমস আয়োজনের বিড করবে ভারত

মাতৃভূমি সংবাদ 

স্পোর্টস ডেস্ক

অলিম্পিক আয়োজনের স্বপ্ন বাস্তবায়ন করতে বড় পদক্ষেপ নিতে যাচ্ছে ভারত। ২০৩০ কমনওয়েলথ গেমস আয়োজনের জন্য বিড করার ঘোষণা দিয়েছে দেশটির অলিম্পিক অ্যাসোসিয়েশন (আইওএ)। যা মূলত ২০৩৬ সালের অলিম্পিক আয়োজনে ভারতের দীর্ঘমেয়াদি পরিকল্পনারই অংশ।

বুধবার (১৩ আগস্ট) এক বৈঠকের পর আইওএ সভাপতি পি.টি. উষা স্থানীয় গণমাধ্যমকে বলেন, ‘আমাদের প্রস্তুতি চলবে।’

আয়োজক শহর হিসেবে বিবেচনায় আছে রাজধানী নয়াদিল্লি—যেখানে ২০১০ সালের কমনওয়েলথ গেমস হয়েছিল, যদিও সে আয়োজন জর্জরিত ছিল নির্মাণ বিলম্ব, নিম্নমানের অবকাঠামো এবং দুর্নীতির অভিযোগে। এছাড়া পূর্ব ভারতের ওড়িশা রাজ্যের ভুবনেশ্বর এবং গুজরাটের আহমেদাবাদও সম্ভাব্য আয়োজক শহরের তালিকায় রয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিজ রাজ্যের শহর আহমেদাবাদে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম। মোদির নামাঙ্কিত এই ভেন্যুতেই হয়েছিল ২০২৩ ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল। ভারত ইতোমধ্যেই আন্তর্জাতিক অলিম্পিক কমিটিকে (আইওসি) ২০৩৬ সালের অলিম্পিক আয়োজনের জন্য আনুষ্ঠানিক আগ্রহপত্র দিয়েছে।

কমনওয়েলথ গেমস আয়োজনের দৌড়ে নাইজেরিয়াসহ আরও অন্তত দুই দেশ রয়েছে। ২০২৬ সালের জন্য ভিক্টোরিয়া রাজ্যের সরে দাঁড়ানোর পর আয়োজক সংকটে পড়ে ইভেন্টটি; শেষমেশ গ্লাসগো একটি ছোট আকারের সংস্করণ আয়োজনের দায়িত্ব নেয়।

আইওএর অনুমোদন পাওয়ার পর আগস্টের শেষ নাগাদ ভারতকে আনুষ্ঠানিক বিড জমা দিতে হবে। চূড়ান্ত সিদ্ধান্ত নভেম্বর মাসে গ্লাসগোতে ঘোষণা করা হবে।

আইওএ নির্বাহী সদস্য রোহিত রাজপাল টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘আমরা পূর্ণাঙ্গ আয়োজন করবো, যেখানে এমন সব খেলাকে অন্তর্ভুক্ত করা হবে যেগুলোতে আমরা ভালো এবং সর্বোচ্চ পদক জয়ের সম্ভাবনা রয়েছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD