শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
তারেক জিয়া পরিষদ রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, এবার ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নোংরা পরিবেশে কাঁচাগোল্লা তৈরি, মালিকের কারাদণ্ড  মাসে ৫০টির বেশি ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে ইরান গাইবান্ধায় আকস্মিক ঝড়ে লন্ডভন্ড ৩৫০ হেক্টর জমির ফসল তরুণ উদ্ভাবক-গবেষকদের হাত ধরেই উন্মোচিত হবে প্রযুক্তির নতুন দিগন্ত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিয়ে ছাড়া সন্তান জন্ম, নারীকে ১০০ বেত্রাঘাতের নির্দেশ ১০ বছরের মধ্যে শেষ হবে ক্যান্সার: আশ্বাস অ্যানথ্রোপিকের সিইওর কর্ণফুলীতে হাত বাঁধা অবস্থায় গাছে ঝুলছিল চালকের মরদেহ কর্ণফুলীতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ: ছাত্রলীগ আহ্বায়কসহ ৩৬ জনের নামে মামলা

টেনিসের ইতিহাসে রেকর্ড প্রাইজমানির টুর্নামেন্ট ঘোষণা

মাতৃভূমি সংবাদ 

স্পোর্টস ডেস্ক

আগামী ২৪ আগস্ট শুরু হবে ইউএস ওপেন। এর আগে আজ বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামের প্রাইজমানি ঘোষণা করেছে আয়োজকরা। প্রাইজমানির দিক থেকে এবার রীতিমতো ইতিহাস গড়েছে ইউএস ওপেন। টুর্নামেন্ট কর্তৃপক্ষ ৯০ মিলিয়ন মার্কিন ডলারের পুরস্কার ঘোষণা করেছে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৪৪ কোটি টাকা।

২০২৪ সালের বিবেচনায় ২০২৫ ইউএস ওপেনের প্রাইজমানি বেড়েছে ২০ শতাংশ। গত বছর প্রাইজমানি ছিল ৭৫ মিলিয়ন ডলার। এবার পুরুষ ও নারী এককের চ্যাম্পিয়নরা প্রত্যেকে ৫ মিলিয়ন ডলার পাবেন, যা আগে ৩.৬ মিলিয়ন ডলার ছিল। টেনিসের ইতিহাসে এটাই এখন পর্যন্ত কোনো টুর্নামেন্টে সর্বোচ্চ প্রাইজমানি।

টুর্নামেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে, শুধুমাত্র শীর্ষ পর্যায়ের খেলোয়াড়দের নয়, বরং শুরু থেকে বাছাইপর্ব পর্যন্ত অংশগ্রহণকারী সব খেলোয়াড়ের প্রাপ্য অর্থেও দ্বিগুণের কাছাকাছি বৃদ্ধি করা হয়েছে। মনে করা হচ্ছে, এতে খেলোয়াড়দের মাঝে অর্থনৈতিক বৈষম্য কমবে।

দর্শক আগ্রহ ও আয়োজকদের কৌশলগত পরিকল্পনার কারণে ইউএস ওপেন এবার প্রতিযোগিতার সময়সীমা বাড়িয়ে ১৫ দিনে করেছে। প্রতিযোগিতা শুরু হবে ২৪ আগস্ট থেকে, চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। এবার মিক্সড ডাবলসে থাকছে নতুন ফরম্যাট, যেখানে মূল প্রতিযোগিতার আগেই দুই দিনব্যাপী এই ইভেন্ট অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন তারকা একক খেলোয়াড়রাও।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD