শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
তারেক জিয়া পরিষদ রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, এবার ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নোংরা পরিবেশে কাঁচাগোল্লা তৈরি, মালিকের কারাদণ্ড  মাসে ৫০টির বেশি ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে ইরান গাইবান্ধায় আকস্মিক ঝড়ে লন্ডভন্ড ৩৫০ হেক্টর জমির ফসল তরুণ উদ্ভাবক-গবেষকদের হাত ধরেই উন্মোচিত হবে প্রযুক্তির নতুন দিগন্ত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিয়ে ছাড়া সন্তান জন্ম, নারীকে ১০০ বেত্রাঘাতের নির্দেশ ১০ বছরের মধ্যে শেষ হবে ক্যান্সার: আশ্বাস অ্যানথ্রোপিকের সিইওর কর্ণফুলীতে হাত বাঁধা অবস্থায় গাছে ঝুলছিল চালকের মরদেহ কর্ণফুলীতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ: ছাত্রলীগ আহ্বায়কসহ ৩৬ জনের নামে মামলা

মাইলস্টোন দুর্ঘটনায় বাফুফে ও বিসিবির শোক

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল ও কলেজে আকস্মিক এক প্রশিক্ষণ বিমান দুর্ঘটনা ঘটেছে। এতে অনেক হতাহতের আশঙ্কা করা হচ্ছে। দেশের দুই শীর্ষ ক্রীড়া সংগঠন ফুটবল ফেডারেশন ও ক্রিকেট বোর্ড এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এক বার্তায় বলেন, ‘উত্তরার মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার খবরে আমরা গভীরভাবে শোকাহত ও ব্যথিত। এই শোকের মুহূর্তে আমরা নিহত ও আহতদের পরিবারের সকল সদস্য এবং বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সংহতি প্রকাশ করছি।’ পৃথক এক শোক বার্তায় শোক প্রকাশ করেছে বিসিবি। সেখানে দুর্ঘটনায় আক্রান্ত ব্যক্তি ও পরিবারের প্রতি দোয়া কামনার পাশাপাশি গভীর সমবেদনা জানিয়েছে তারা।বিসিবি বলেছে, ‘ঢাকার মাইলস্টোন কলেজের কাছে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে বিসিবি। এই হৃদয়বিদারক ঘটনায় আক্রান্ত সকলের জন্য দোয়া রইলো।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD