শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
তারেক জিয়া পরিষদ রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, এবার ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নোংরা পরিবেশে কাঁচাগোল্লা তৈরি, মালিকের কারাদণ্ড  মাসে ৫০টির বেশি ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে ইরান গাইবান্ধায় আকস্মিক ঝড়ে লন্ডভন্ড ৩৫০ হেক্টর জমির ফসল তরুণ উদ্ভাবক-গবেষকদের হাত ধরেই উন্মোচিত হবে প্রযুক্তির নতুন দিগন্ত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিয়ে ছাড়া সন্তান জন্ম, নারীকে ১০০ বেত্রাঘাতের নির্দেশ ১০ বছরের মধ্যে শেষ হবে ক্যান্সার: আশ্বাস অ্যানথ্রোপিকের সিইওর কর্ণফুলীতে হাত বাঁধা অবস্থায় গাছে ঝুলছিল চালকের মরদেহ কর্ণফুলীতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ: ছাত্রলীগ আহ্বায়কসহ ৩৬ জনের নামে মামলা

৫টি ভাষায় সম্প্রচার হবে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ

মাতৃভূমি সংবাদ

স্পোর্টস ডেস্ক

পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলতি মাসেই ইংল্যান্ড সফরে যাবে ভারত। আগামী ২০ জুন হেডিংলিতে হবে সিরিজের প্রথম টেস্ট। সিরিজ শুরুর আগে ধারাভাষ্য প্যানেলের তালিকা প্রকাশ করেছে সম্প্রচারক প্রতিষ্ঠান স্টার স্পোর্টস।

সবমিলিয়ে পাঁচটি ভাষায় সম্প্রচার করা হবে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার টেস্ট সিরিজ। ইংরেজির পাশাপাশি হিন্দি, তামিল, তেলেগু এবং কন্নর ভাষায় ম্যাচগুলো সম্প্রচার করা হবে।

ইংরেজি ধারাভাষ্য প্যানেলে রাখা হয়েছে ৯ জনকে। ভারতের ৬ জনের পাশাপাশি ইংল্যান্ডের আছেন সাবেক তিন ক্রিকেটার। নাসের হুসেইনের সঙ্গে ইংরেজি ধারাভাষ্যে দেখা যাবে মাইকেল আথারটন ও স্টুয়ার্ট ব্রডকে। আর ভারতের রবি শাস্ত্রী, অনিল কুম্বলে, নভোজৎ সিং সিধু, সঞ্জয় মাঞ্জরেকার, দীনেশ কার্তিকের সঙ্গে আছেন অভিনব মুকুন্দ।

ইংরেজির পাশাপাশি হিন্দিতেও রাখা হয়েছে নভোজৎ, কুম্বলে, মাঞ্জরেকারকে। এ ছাড়া পার্থিভ প্যাটেল, সঞ্জয় বাঙ্গার, ভারুন অরুন, দীপ দাশ গুপ্তা, অনন্ত তিয়াগী এবং পাদামজিৎ শেহরাওয়াত আছেন হিন্দি ধারাভাষ্য প্যানেলে।

ইংল্যান্ড-ভারত সিরিজের ধারাভাষ্য প্যানেল-

ইংলিশ ধারাভাষ্য প্যানেল- রবি শাস্ত্রী, নভোজৎ সিং সিধু, দীনেশ কার্তিক, অনিল কুম্বলে, নাসের হুসেইন, মাইকেল আথারটন, স্টুয়ার্ট ব্রড, সঞ্জয় মাঞ্জরেকার এবং অভিনব মুকুন্দ।

হিন্দি ধারাভাষ্য প্যানেল- নভোজৎ সিং সিধু, অনিল কুম্বলে, সঞ্জয় মাঞ্জরেকার, পার্থিভ প্যাটেল, সঞ্জয় বাঙ্গার, ভারুন অরুন, দীপ দাশ গুপ্তা, অনন্ত তিয়াগী এবং পাদামজিৎ শেহরাওয়াত।

তামিল ধারাভাষ্য প্যানেল- অভিনব মুকুন্দ, এস বাদ্রিনাথ, রমেশ, অনিরুধা শ্রীকান্ত, মাহেশ, আর শ্রীধর, ন্যানি এবং মুথু।

তেলেগু ধারাভাষ্য প্যানেল- এমএসকে প্রসাদ, হানুমা বিহারি, আর শ্রীধর, টি সুমান, আশিষ রেড্ডি, কল্যাণ এবং এনসি কৌশিক।

কন্নর ধারাভাষ্য প্যানেল- বিজয় ভরদ্বাজ, সুনীল যোশী, বিনয় কুমার, শ্রীনিবাস মুর্থী, পবন দেশপাণ্ডে, অখিল বালাচন্দ্র, ভরত চিপলি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD