শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
তারেক জিয়া পরিষদ রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, এবার ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নোংরা পরিবেশে কাঁচাগোল্লা তৈরি, মালিকের কারাদণ্ড  মাসে ৫০টির বেশি ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে ইরান গাইবান্ধায় আকস্মিক ঝড়ে লন্ডভন্ড ৩৫০ হেক্টর জমির ফসল তরুণ উদ্ভাবক-গবেষকদের হাত ধরেই উন্মোচিত হবে প্রযুক্তির নতুন দিগন্ত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিয়ে ছাড়া সন্তান জন্ম, নারীকে ১০০ বেত্রাঘাতের নির্দেশ ১০ বছরের মধ্যে শেষ হবে ক্যান্সার: আশ্বাস অ্যানথ্রোপিকের সিইওর কর্ণফুলীতে হাত বাঁধা অবস্থায় গাছে ঝুলছিল চালকের মরদেহ কর্ণফুলীতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ: ছাত্রলীগ আহ্বায়কসহ ৩৬ জনের নামে মামলা

নিয়মের বেড়াজালে আলেক্সান্ডার-আরনল্ড, রিয়ালের জার্সিতে নতুন নম্বর

মাতৃভূমি সংবাদ 

স্পোর্টস ডেস্ক

অনেক জল্পনা শেষে রিয়াল মাদ্রিদ অধ্যায়ের শুরুটা করলেন ইংল্যান্ডের তারকা ডিফেন্ডার ট্রেন্ট আলেক্সান্ডার-আরনল্ড। লিভারপুল ছেড়ে তার স্প্যানিশ ক্লাবটিতে যোগ দেওয়া নিয়ে দোলাচল ছিল অনেকদিন ধরে। গত ৫ মে তিনি ফ্রি এজেন্ট (বিনা মূল্যে) হিসেবে রিয়ালে যোগ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেন। আজ (বুধবার) রিয়াল মাদ্রিদ সিটিতে হাজির হয়ে নিজের নতুন জার্সিও বুঝে নিলেন আলেক্সান্ডার-আরনল্ড।

ইউরোপের অন্যতম সেরা ক্লাবে যোগদানের প্রতিক্রিয়ায় ২৬ বছর বয়সী এই রাইটব্যাক জানান, ‘মাদ্রিদে যোগদানের এমন মুহূর্ত প্রতিদিন আসে না। এটি স্বপ্ন সত্যি হওয়ার মতো। রিয়াল মাদ্রিদ ভক্তদের সামনে খেলার জন্য আমি মুখিয়ে আছি। এই ক্লাবে খেলতে পারা ও অর্পিত দায়িত্ব সম্পর্কে আমি সচেতন। আমি নিজেদের সর্বোচ্চটা গিয়ে পারফর্ম করব এবং আশা করি অনেক টাইটেলও জিততে পারব।’

৩০ জুন পর্যন্ত লিভারপুলের সঙ্গে চুক্তির মেয়াদ রয়েছে আরনল্ডের। কিন্তু তিনদিন (১৫ জুন) বাদেই শুরু হবে ক্লাব বিশ্বকাপের আসর। সে কারণে ফ্রি এজেন্ট এই তারকার জন্য টাকা খরচ করেই আগেভাগে নিয়ে এসেছে রিয়াল। ১৫ বারের ইউরোপীয় চ্যাম্পিয়নরা তাকে নিয়েই ফিফার এই মেগা টুর্নামেন্টটিতে নামতে চায়। রিয়াল নিজের অভ্যর্থনায় বান্ধবী এস্টেলে বেহেনকে ও বাবা-মা, ভাইকে নিয়ে হাজির হয়েছিলেন আরনল্ড। এরপর ক্লাব সংশ্লিষ্ট ব্যক্তি ও অতিথিদের সামনে স্প্যানিশ ভাষায় স্পষ্ট বক্তব্যও দিয়েছেন এই ইংলিশ রাইটব্যাক।

রিয়াল মাদ্রিদের সঙ্গে ছয় বছরের চুক্তি করেছেন আলেক্সান্ডার-আরনল্ড। যেখানে তার বাইআউট ক্লজ ধরা হয়েছে ১ বিলিয়ন ইউরো। এর আগে ২০০৪ সালে মাত্র ৬ বছর বয়সে লিভারপুল একাডেমিতে যোগ দেন তিনি। সেখানে আরনল্ড মূল দলের হয়ে খেলেছেন ৩৫২ ম্যাচ। গোল করেছেন ২৩টি, সতীর্থদের দিয়ে করিয়েছেন ৯২টি। ক্লাবটির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ, ক্লাব বিশ্বকাপসহ জিতেছেন আটটি ট্রফি।

তবে ট্রেন্টের নতুন এই যাত্রায় নিজের নাম ও জার্সি নম্বরেও নতুনত্ব এসেছে। আগে লিভারপুলে তার জার্সি নম্বর ৬৬ ছিল এবং ইংল্যান্ড জাতীয় দলে এখন পর্যন্ত ৮ ও ১০ নম্বর জার্সি পরে খেলেছেন। তবে রিয়ালে তিনি পেয়েছেন ১২ নম্বর জার্সি। নিয়মের বেড়াজালেই আরনল্ডকে এই নম্বর বেছে নিতে হয়েছে। এ ছাড়া এতদিন জার্সির পেছনে ‘আলেক্সান্ডার-আরনল্ড’ লেখা থাকলেও, রিয়ালে তিনি কেবল ‘ট্রেন্ট’ পরিচয়ে খেলবেন। এর কারণ জানিয়ে তিনি বলেন, ‘মানুষ আমাকে আলেক্সান্ডার, আরনল্ড, অ্যালেক্স ও ট্রেন্ট নামে ডাকে। অনেক নাম চলছে, তাই আমি ভাবলাম এটিকে সহজ করা যাক।’

এদিকে, এতদিন অলরেড ক্লাব লিভারপুলে ৬৬ নম্বর ছেড়ে কেন রিয়ালে ১২ নম্বর জার্সি বেছে নিলেন সেই কারণও জানিয়েছে ইউরোপীয় ও স্প্যানিশ গণমাধ্যমগুলো। লা লিগা তার অধীন খেলোয়াড়দের ২৫–এর বেশি নম্বর বেছে নিতে প্রতিবন্ধক নিয়ম বেধে দিয়েছে আগে থেকেই। ১–২৫ নম্বর পরতে হবে খেলোয়াড়দের, এর মধ্যে ১, ১৩ ও ২৫ নম্বরের অনুমোদন রয়েছে গোলরক্ষকদের জন্য। আরনল্ড যখন রিয়ালে নাম লিখিয়েছেন, তখন তাদের বাকি ছিল ২৫, ১২ ও ১৮ নম্বর জার্সি। এর মধ্যে ১২ বেছে নেন তিনি। এই জার্সিতে এক বছর আগেও খেলেছেন রিয়ালের ফরাসি মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গা।

এ ছাড়া ব্রাজিলিয়ান কিংবদন্তি মার্সেলো রিয়ালে ১৬ বছর ১২ নম্বর জার্সি পরে জিতেছেন ২৫টি শিরোপা। ক্লাব বিশ্বকাপ দিয়ে স্প্যানিশ জায়ান্টদের হয়ে অভিষেক হতে পারে ট্রেন্টের। লস ব্লাঙ্কোসরা টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ১৮ জুন, প্রতিপক্ষ সৌদি ক্লাব আল-হিলাল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD