শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
তারেক জিয়া পরিষদ রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, এবার ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নোংরা পরিবেশে কাঁচাগোল্লা তৈরি, মালিকের কারাদণ্ড  মাসে ৫০টির বেশি ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে ইরান গাইবান্ধায় আকস্মিক ঝড়ে লন্ডভন্ড ৩৫০ হেক্টর জমির ফসল তরুণ উদ্ভাবক-গবেষকদের হাত ধরেই উন্মোচিত হবে প্রযুক্তির নতুন দিগন্ত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিয়ে ছাড়া সন্তান জন্ম, নারীকে ১০০ বেত্রাঘাতের নির্দেশ ১০ বছরের মধ্যে শেষ হবে ক্যান্সার: আশ্বাস অ্যানথ্রোপিকের সিইওর কর্ণফুলীতে হাত বাঁধা অবস্থায় গাছে ঝুলছিল চালকের মরদেহ কর্ণফুলীতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ: ছাত্রলীগ আহ্বায়কসহ ৩৬ জনের নামে মামলা

বিদ্যুৎ-গ্যাসের সংকট নিয়ে ব্যঙ্গাত্মক গানে প্রতিবাদ সালাহউদ্দিন আম্মারের

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

দেশে বিদ্যুৎ ও গ্যাসের ‘সংকট’ নিয়ে ব্যঙ্গাত্মক গান গেয়ে প্রতিবাদ জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মার।

রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম নগরের চকবাজার থানার প্যারেড ময়দানে ইনকিলাব মঞ্চের উদ্যোগে আয়োজিত ‘মেহফিল-এ-ইনকিলাব’ অনুষ্ঠানে এ প্রতিবাদ জানান তিনি।

এসময় গানের সুরে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, বিদ্যুতের ভুতুড়ে বিল এবং লোডশেডিংয়ের বিষয় তুলে ধরেন আম্মার।

সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘মন্ত্রীর মুখে বিদ্যুৎ থাকে আর থাকে তারে, ভুতুড়ে বিল দিয়ে লোডশেডিং বাড়ে।

গানের ফাঁকে বিদ্যুৎ সরবরাহের পরিস্থিতি নিয়ে ব্যঙ্গ করে সালাহউদ্দিন আম্মার বলেন, ‘আমরা বিদ্যুৎ দুই জায়গায় পাই। একটা হচ্ছে বিদ্যুৎমন্ত্রী টুকু সাহেবের মুখে, আরেকটা কারেন্টের তারে।’

অনুষ্ঠানে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা শিল্পী ও সাংস্কৃতিক সংগঠন আঞ্চলিক গান পরিবেশন করে।

সাংস্কৃতিক আধিপত্যবাদের বিরুদ্ধে এবং আঞ্চলিক সংস্কৃতি ও সংগীত নিয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানের বিভিন্ন পর্যায়ে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে স্লোগান দেন ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত মেয়র পদপ্রার্থী ও দলটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, অভিনেতা আসাদুজ্জামান আসাদ, ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় সদস্যসচিব ফাতিমা তাসনিম জুমা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD