শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাংলাদেশের সঙ্গে জাপানের অর্থনৈতিক সম্পর্ক জোরদার ওপর গুরুত্বারোপ এতিম ও দুস্থদের কল্যাণে সরকার কাজ করে যাবে : সমাজকল্যাণমন্ত্রী উন্নয়ন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্রকারীদের ছাড় দেওয়া হবে না চট্টগ্রামে পর্দা উঠল এশিয়ান গ্রুপ করপোরেট ফুটসাল টুর্নামেন্টের কলাবাগানে ককটেল বিস্ফোরণ, আ. লীগ-যুবলীগের ৪ কর্মী গ্রেপ্তার রিয়াদ-দাম্মামের ১৫৯ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২২ হাজার ৭২১ যাত্রী একটি ভোটও কারচুপি হলে মেনে নেওয়া হবে না : নৌপ্রতিমন্ত্রী চাঁদা দাবি ও হামলার অভিযোগ, এনসিপি নেতা বললেন ‘পারিবারিক বিষয়’ তিনদিন ধরে জ্বলছে গ্যাসের আগুন, দুর্ঘটনা এড়াতে ২০০ মিটারজুড়ে বেড়া ড্যাফোডিলের সহযোগিতায় দেশের প্রথম ই-পারিবারিক আপিল আদালত চালু

এতিম ও দুস্থদের কল্যাণে সরকার কাজ করে যাবে : সমাজকল্যাণমন্ত্রী

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

এতিম ও দুস্থ মানুষের কল্যাণে বিএনপি সরকার কাজ করে যাবে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেছেন, এতিমদের দায়িত্ব সরকারের। এ দায়িত্ব পালনে সরকার সর্বোচ্চ ভূমিকা রাখার চেষ্টা করছে। এতিম ও দুস্থ মানুষের কল্যাণে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। পাশাপাশি অনাথ ও এতিমদের জন্য কার্যক্রমের পরিধি বাড়ানো হচ্ছে।

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের পটিয়া উপজেলার আল জামেয়াতুল আরাবিয়াতুল ইসলামিয়া জিরি মাদ্রাসার দুই দিনব্যাপী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন ও দস্তারবন্দী অনুষ্ঠানের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, এতিম ও দুস্থদের কল্যাণে সরকারের পাশাপাশি সমাজের ধনী ও বিত্তশালী ব্যক্তিদেরও এগিয়ে আসতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ানো সম্ভব।

কওমি মাদ্রাসার শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, কওমি মাদ্রাসায় পড়াশোনা শেষ করে অনেকেই দেশের ধর্মীয় অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। ধর্মীয় ও নৈতিক শিক্ষা প্রসারে মাদ্রাসাশিক্ষার গুরুত্ব অপরিসীম।মাদ্রাসার প্রধান পরিচালক মাওলানা মো. খোবাইবের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন হেফাজতে ইসলামের আমির আল্লামা মাওলানা মহিবুল্লাহ বাবুনগরী, মাওলানা জুনাইদ আল হাবিব, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান ইদ্রিস মিয়া, শিল্পপতি আহমেদুল হক, মীর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুস সালাম, শিল্পপতি ফেরদৌস ওয়াহিদ বাপ্পী, শিল্পপতি সামশুল হক এবং উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব খোরশেদ আলমসহ অন্যরা।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD