শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
তারেক জিয়া পরিষদ রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, এবার ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নোংরা পরিবেশে কাঁচাগোল্লা তৈরি, মালিকের কারাদণ্ড  মাসে ৫০টির বেশি ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে ইরান গাইবান্ধায় আকস্মিক ঝড়ে লন্ডভন্ড ৩৫০ হেক্টর জমির ফসল তরুণ উদ্ভাবক-গবেষকদের হাত ধরেই উন্মোচিত হবে প্রযুক্তির নতুন দিগন্ত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিয়ে ছাড়া সন্তান জন্ম, নারীকে ১০০ বেত্রাঘাতের নির্দেশ ১০ বছরের মধ্যে শেষ হবে ক্যান্সার: আশ্বাস অ্যানথ্রোপিকের সিইওর কর্ণফুলীতে হাত বাঁধা অবস্থায় গাছে ঝুলছিল চালকের মরদেহ কর্ণফুলীতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ: ছাত্রলীগ আহ্বায়কসহ ৩৬ জনের নামে মামলা

হাসপাতালে ভর্তি বিএনপি নেতা রফিকুল ইসলাম

মাতৃভূমি সংবাদ 

নিজস্ব প্রতিবেদক

শারীরিক জটিল সমস্যা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। গত ১৫ এপ্রিল রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাকে।বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ইউরোলজিক্যাল ও রেসপিরেটরি সমস্যা নিয়ে ঢাকার এক প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন। গত বেশ কিছুদিন যাবৎ প্রস্রাবের সঙ্গে রক্ত যাওয়া ও মাঝে মধ্যে প্রসাব বন্ধ হয়ে যাওয়ার কারণে তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো রফিকুল ইসলাম তার চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে যান। আর দলের পক্ষে থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার চিকিৎসার নিয়মিত খোঁজ নিচ্ছেন।উল্লেখ্য, ২০১৮ সালে কারাগারে অসুস্থ হয়ে পড়লে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তী সময়ে দেশে ও বিদেশে পরীক্ষার মাধ্যমে জানা যায় তার মেরুদণ্ডের হাড়ের সমস্যার কারণে তিনি এরকম অসুস্থ হয়ে পড়েন। সিঙ্গাপুরে তার ব্রেইনে শান্টের সার্জারি করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD