শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
তারেক জিয়া পরিষদ রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, এবার ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নোংরা পরিবেশে কাঁচাগোল্লা তৈরি, মালিকের কারাদণ্ড  মাসে ৫০টির বেশি ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে ইরান গাইবান্ধায় আকস্মিক ঝড়ে লন্ডভন্ড ৩৫০ হেক্টর জমির ফসল তরুণ উদ্ভাবক-গবেষকদের হাত ধরেই উন্মোচিত হবে প্রযুক্তির নতুন দিগন্ত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিয়ে ছাড়া সন্তান জন্ম, নারীকে ১০০ বেত্রাঘাতের নির্দেশ ১০ বছরের মধ্যে শেষ হবে ক্যান্সার: আশ্বাস অ্যানথ্রোপিকের সিইওর কর্ণফুলীতে হাত বাঁধা অবস্থায় গাছে ঝুলছিল চালকের মরদেহ কর্ণফুলীতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ: ছাত্রলীগ আহ্বায়কসহ ৩৬ জনের নামে মামলা

ড. ইউনূসের সঙ্গে সাক্ষাতে নির্বাচনের তারিখ জানতে চাইবে বিএনপি

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

নির্বাচন নিয়ে অস্পষ্টতা বাড়ছে, আর এই ধোঁয়াশা দুর করতে ডিসেম্বরের আগেই পরিষ্কার রোডম্যাপ চায় বিএনপি। এনিয়ে কথা বলতে প্রধান উপদেষ্টার কাছে সময়ও চেয়েছে দলটি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ আরও জানিয়েছেন, পঞ্চদশ সংশোধনীর পূর্বাবস্থা বহাল চান তারা। একই সঙ্গে ধর্ম নিরপেক্ষতা বাতিলে বিএনপির পক্ষ থেকে কোনো প্রস্তাব দেয়া হয়নি বলেও জানান তিনি। বুধবার(৯ এপ্রিল) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন তিনি।  বিগত সরকার ক্ষমতায় টিকে থাকতে সংবিধানে ব্যাপক পরিবর্তন এনেছে জানিয়ে বিএনপির এই নেতা জানান, রাষ্ট্রে যেন ভারসাম্য থাকে সে বিষয়ে সংবিধানে পরিবর্তনের প্রস্তাবনা দেওয়া হয়েছে। তবে তা নিয়ে বিভিন্ন জায়গায় ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে।  এছাড়া জাতীয় সাংবিধানিক কমিশন গঠনের পক্ষেও বিএনপি একমত নয় বলে জানান সালাহউদ্দিন আহমেদ।সালাহউদ্দিন আহমদ বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টার যে আলোচনা হয়েছে তা জনগণের দাবি। এটাকে স্বাগত জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD