বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

‘জাতীয় সনদ’ ছাড়া রক্তপাতের ঝুঁকি বাড়বে : স্বপন

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেছেন, জনগণের অংশগ্রহণে গণঅভ্যুত্থানের পর জনগণের বিজয় ধরে রাখতে না পারলে এবং তাদের অভিপ্রায় ভিত্তিক প্রজাতন্ত্র নির্মাণে ‘জাতীয় সনদ’ গৃহীত না হলে, রাজনৈতিক নৈরাজ্য ও রক্তপাতের ঝুঁকি বাড়বে।

শনিবার (১২ এপ্রিল) ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতিতে অনুষ্ঠিত সভায় এসব কথা বলেন তিনি।

সংসদের উচ্চকক্ষ, প্রদেশ, স্বশাসিত স্থানীয় সরকার ও জাতীয় সনদ প্রণয়নের দাবিতে ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি সভা করে জেএসডি।

শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, পুরোনো রাজনৈতিক ব্যবস্থা দিয়ে স্বৈরতান্ত্রিক ব্যবস্থাকে উচ্ছেদ করা সম্ভব হবে না। আন্দোলন-সংগ্রামে এবং রাষ্ট্রীয় রাজনীতির সংস্কারের স্বপক্ষে জনগণের মধ্যে ঐক্য স্থাপিত হয়েছে। এই বাস্তবতা রাজনৈতিক দলগুলোকে উপলব্ধি করতে হবে।

তিনি আরও বলেন, শ্রমজীবী-কর্মজীবী-পেশাজীবীদের ক্ষমতার অংশীদারিত্ব না দিলে, যেকোনো মুহূর্তে চরম সংকট ডেকে আনতে পারে। তা বিবেচনায় নিয়েই নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রবর্তন করতে হবে।সভায় দলের সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব বলেন, ব্যাপক কাঠামোগত সংস্কার এবং রাজনৈতিক-সংস্কৃতি সংস্কার ছাড়া, আওয়ামী দুঃশাসনের চরম প্রতিক্রিয়াশীল ব্যবস্থায় ফিরে যাওয়ার সম্ভাবনা থেকে জনগণ নিরাপদ হতে পারবে না। স্বৈরতান্ত্রিক ব্যবস্থা অক্ষত রেখে কোনো ধরনের আপস জনগণ মেনে নেবে না।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা জেএসডির সভাপতি অ্যাডভোকেট মিয়া হোসেন।

এছাড়া সভায়  আরও বক্তব্য দেন- সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আমির উদ্দিন, ফারজানা দিবা, সাইফুল ইসলাম ফকির, অ্যাডভোকেট তাজ উদ্দিন সবুজ, গোলাম ফারুক বুলবুল, তানজিদুর রহমান পিয়াস, ডা. শামসুদ্দিন, ছাত্রনেতা সোহেল রানা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD