শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
মাতৃভূমি সংবাদ
নিজেস্ব প্রতিবেদক
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে দুই দিনব্যাপী (৭ ও ৮ নভেম্বর) আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে ঢাবির ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) উদ্বোধনী অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাবির উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম।
ছাত্রদলের ঢাবি সভাপতি গণেশ চন্দ্র রায় সাহসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক জনাব নাছির উদ্দীন নাছির।
অনুষ্ঠানে হাবিব উন নবী খান সোহেল বলেন, ৭ নভেম্বর কেবল একটি তারিখ নয়, এটি একটি চেতনা ও প্রেরণার নাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং সত্য ও ন্যায়ের পক্ষে লড়াইয়ের যে ঐতিহ্য, ৭ নভেম্বরের চেতনার সঙ্গে তার মিল রয়েছে।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে ঢাবির ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) উদ্বোধনী অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাবির উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম।
ছাত্রদলের ঢাবি সভাপতি গণেশ চন্দ্র রায় সাহসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক জনাব নাছির উদ্দীন নাছির।
অনুষ্ঠানে হাবিব উন নবী খান সোহেল বলেন, ৭ নভেম্বর কেবল একটি তারিখ নয়, এটি একটি চেতনা ও প্রেরণার নাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং সত্য ও ন্যায়ের পক্ষে লড়াইয়ের যে ঐতিহ্য, ৭ নভেম্বরের চেতনার সঙ্গে তার মিল রয়েছে।তিনি বলেন, বাংলাদেশের জাতীয়তাবাদের প্রবর্তক ও স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। ২০২৬ সালে এসে ২০০৬ সালের পর এবারই প্রথম এতটা মুক্ত পরিবেশে ৭ নভেম্বরের অনুষ্ঠান পালনের সুযোগ হয়েছে বলে মনে হচ্ছে। দীর্ঘ ২০ বছর রাষ্ট্রীয় বা দলীয়ভাবে এ ধরনের অনুষ্ঠান পালনের সুযোগ হয়নি। আজকের দিনটি তাই বিশেষ তাৎপর্যপূর্ণ।