মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

রাবিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা আটক

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার (১৪ জুন) বেলা ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড থেকে তাকে শনাক্ত করে একদল শিক্ষার্থী।

আটক সেই ছাত্রলীগ নেতার নাম সোলাইমান। তিনি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং এই নিষিদ্ধ সংগঠনটির শহিদ হবিবুর রহমান হল শাখার ধর্মবিষয়ক সম্পাদক ছিলেন।

প্রক্টর দপ্তর ও শিক্ষার্থীদের সূত্র জানিয়েছে, জুলাই বিপ্লবের সময় মাদার বক্স হলের কিছু শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া অস্ত্রের মুখে জিম্মি করে সারারাত নির্যাতনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী জানান, আমরা ক্লাস শেষে কয়েকজন প্যারিস রোড দিয়ে যাচ্ছিলাম। সে সময় রাস্তা দিয়ে জুলাই বিপ্লবে আমাদেরকে নির্যাতন করা এক ছাত্রলীগ নেতাকে যেতে দেখি। তখন তাকে ধরে জিজ্ঞাসাবাদ করার এক পর্যায়ে তার মোবাইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদকের সঙ্গে যোগাযোগের প্রমাণ পাই। পরে প্রক্টর দপ্তরে তাকে হস্তান্তর করি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, আটক ছাত্রলীগ নেতা জুলাই বিপ্লবের সময়ে আমাদের এক শিক্ষার্থীর মাথায় পিস্তল ঠেকিয়েছিল। আজকে কিছু শিক্ষার্থী তাকে ধরে আমার দপ্তরে নিয়ে এসেছে। তার কাছ থেকে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের সাথে কথপোকথনের প্রমাণ মিলেছে। আমরা পুলিশের কাছে সোপর্দ করেছি। বাকি বিষয় প্রশাসন দেখবেন।

এ বিষয়ে নগরীর মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মালেক বলেন, সে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাস বিরোধী আইনের আসামি। কিছুদিন আগে শাহ মখদুম এলাকায় একটি মিছিল বের হয়েছিল, সেখানে সে উপস্থিত ছিল। সেখানকার মামলার সে আসামি। সে আপাতত থানায় আছে, তাকে কোর্টে চালান করা হবে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD