শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চাঁদা দাবি ও হামলার অভিযোগ, এনসিপি নেতা বললেন ‘পারিবারিক বিষয়’ তিনদিন ধরে জ্বলছে গ্যাসের আগুন, দুর্ঘটনা এড়াতে ২০০ মিটারজুড়ে বেড়া ড্যাফোডিলের সহযোগিতায় দেশের প্রথম ই-পারিবারিক আপিল আদালত চালু তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ষড়যন্ত্র করলে ছাড় নয়: পানিসম্পদ প্রতিমন্ত্রী রাঙ্গুনিয়ায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর অবৈধ চুনাকারখানা বন্ধে তিতাসকে ১৫ দিনের সময় দিলেন এমপি মান্নান চড়া ডলারের দাম, খোলাবাজারে ছাড়াল ১২৮ টাকা ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী বিচার না হলে এ সরকারের পরিণতি হাসিনার চেয়েও ভয়াবহ হবে: মুহাম্মদ শাহজাহান ইয়েমেনে পেট্রোল পাম্পে সৌদির বিমান হামলায় ১২ জন নিহত

উপস্থাপিকা মৌসুমী মৌকে নায়িকা হওয়ার প্রস্তাব শাকিব খানের

মাতৃভূমি সংবাদ

বিনোদন ডেস্ক

উপস্থাপক হিসেবে শোবিজাঙ্গনে পরিচিত মুখ মৌসুমী মৌ। উপস্থাপনার পাশাপাশি টুকটাক মডেলিং ও অভিনয় করেছেন তিনি। কাজ করেছেন ছোট পর্দাতে। তবে বড় পর্দায় এখনো কাজ করার সুযোগ হয়নি এই উপস্থাপিকার। বছরখানেক আগেই মৌকে সিনেমায় আসার আহ্বান জানিয়েছিলেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। আরও একবার নায়কের কাছ থেকে বড় পর্দায় আসার প্রস্তাব পেলেন তিনি। মঙ্গলবার (১৯ নভেম্বর) দেশের একঝাঁক তারকাদের অংশগ্রহণে বিশ্ব টয়লেট দিবস উপলক্ষ্যে হাইজিনিক টয়লেট ক্লিনিং ব্র্যান্ড টাইলক্সের ‘টাইলক্স হাইজিনিক আবাস’ ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়। যেই অনুষ্ঠানের উপস্থাপনার দায়িত্বে ছিলেন মৌসুমী মৌ। অনুষ্ঠান চলাকালে ভরা মজলিসে তাকে নায়িকা হওয়ার প্রস্তাব দেন ঢাকাই সুপারস্টার শাকিব খান। শাকিব খান বলেন, ‘মৌ খুব ভালো উপস্থাপনা করে। অনেক সুন্দরভাবে সবকিছু প্রেজেন্ট করে। সে কেন সিনেমা করছে না? তার তো সিনেমা করা উচিত! আমি মৌকে বলবো, তুমি সিনেমাতে এসো। অনেক ভালো করবা।’ অনুষ্ঠান শেষে নায়িকা হওয়ার প্রস্তাবে নিজের অনুভূতি জানিয়ে মৌসুমী মৌ বলেন,‘ শাকিব ভাই ২০১৮ সালেও একবার একটা অনুষ্ঠানে আমাকে সিনেমা করতে বলেছিলেন। তখন আমি অনেকটা নতুন ছিলাম। আমার অতোটা অভিজ্ঞতা ছিল না। চেয়েছিলাম সময় নিয়ে সিনেমা সম্পর্কে জেনে বুঝে তারপর আসবো। এখন আমাদের অনেক ভালো ভালো সিনেমা তৈরি হচ্ছে। সুযোগ পেলে অবশ্যই শাকিব ভাইয়ের সাথে কাজ করবো।’ প্রায় এক দশকের শোবিজ ক্যারিয়ার মৌসুমী মৌয়ের। বর্তমানে সঞ্চালনার পাশাপাশি ছোট পর্দার নাটকেও ব্যস্ত সময় পার করছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD