মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

স্ত্রী সঙ্গীতার কাছেই কি ফিরছেন থালাপতি বিজয়?

মাতৃভূমি সংবাদ 

বিনোদন ডেস্ক

ঢালিউড থেকে বলিউড কিংবা দক্ষিণী সিনেমা- তারকাদের ব্যক্তিজীবন নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। তেমনি এক মেগা তারকাকে নিয়ে এবার সরগরম বিনোদন দুনিয়া। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়। কয়েক মাস ধরেই গুঞ্জন উড়ছিল, স্ত্রী সঙ্গীতা সোরনালিঙ্গমের সঙ্গে বিবাহবিচ্ছেদের পথে হাঁটছেন এই অভিনেতা।

তবে এবার শোনা যাচ্ছে সম্পূর্ণ উল্টো সুর। সব সমস্যা ভুলে নাকি আবারও জোড়া লাগতে যাচ্ছে তাদের ভাঙা সংসার! বিজয় ও সঙ্গীতার দাম্পত্য কলহের খবর প্রথম প্রকাশ্যে আসে যখন কিছু গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে সঙ্গীতাকে অনুপস্থিত থাকতে দেখা যায়। এমনকি বিজয়ের রাজনৈতিক প্রচারণার সময়ও পাশে ছিলেন না স্ত্রী।

চলতি বছরের শুরুতেই তারা আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন জানান বলে জানা গেছে। আবেদনে পারস্পরিক মতপার্থক্যের কথা উল্লেখ করা হয়েছিল। এমনকি বিজয়ের সঙ্গে অভিনেত্রী তৃষা কৃষ্ণনের জড়ানো প্রেমের গুঞ্জন সেই আগুনে আরও ঘি ঢালে। শোনা গিয়েছিল, বিবাহবহির্ভূত সম্পর্কের জের ধরেই বিচ্ছেদের মামলা করেছেন সঙ্গীতা।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিচ্ছেদ নয় বরং স্ত্রীর সঙ্গে মীমাংসার পথেই হাঁটছেন বিজয়। নিজেদের ভেতরের দূরত্ব কমিয়ে সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করছেন এই তারকা দম্পতি। আর এই বরফ গলানোর পেছনে মূল ভূমিকা রাখছেন বিজয়ের মা শোভা চন্দ্রশেখর। তিনি দুই পক্ষের মধ্যে যোগাযোগ করিয়ে দিয়ে দীর্ঘদিনের সমস্যা মেটানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন।

যদিও এই পুরো বিষয়টি নিয়ে বিজয় কিংবা সঙ্গীতা কেউই এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি। কোনো নিশ্চিত প্রমাণও মেলেনি। তবে ১৫ জুন তাদের বিবাহবিচ্ছেদের মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। এই আদালতের শুনানির পরই পরিষ্কার হয়ে যাবে, তারা কি আসলেই বিচ্ছেদের পথে এগোচ্ছেন নাকি পুরনো সম্পর্ককে আরও একটি সুযোগ দিচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD