বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বিচার না হলে এ সরকারের পরিণতি হাসিনার চেয়েও ভয়াবহ হবে: মুহাম্মদ শাহজাহান ইয়েমেনে পেট্রোল পাম্পে সৌদির বিমান হামলায় ১২ জন নিহত ভোটার স্থানান্তরের আবেদনের সময় বাড়ল ১ নভেম্বর পর্যন্ত নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সাক্ষাৎ দুই দিন বৃষ্টি হতে পারে ৮ বিভাগে, কমবে দিনের তাপমাত্রা এলপিজির দাম ও চার্জ না বাড়িয়ে নির্ধারিত মূল্যে বিক্রির দাবি ক্যাবের দুই শয়তানের যে কম শয়তান তাকে ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে চান গাজাবাসী কাবা শরীফে পৃথক জামাতের প্রচলন বন্ধ করে এক ইমামের পেছনে নামাজের ১০০ বছর হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা

যুদ্ধ এড়াতে ইরান-যুক্তরাষ্ট্রের কাছে দেওয়া হলো নতুন প্রস্তাব

মাতৃভূমি সংবাদ 

আন্তজার্তিক ডেস্ক

মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ এড়াতে ইরান ও যুক্তরাষ্ট্রের কাছে নতুন প্রস্তাব দিয়েছে দুই মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান ও কাতার। আজ মঙ্গলবার (২০ অক্টোবর) প্রস্তাবটি দুই দেশের কাছেই পৌঁছে দেওয়া হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য নিউ আরব।

বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা নতুন প্রস্তাবকে ‘মিডেল গ্রাউন্ড প্রোপজাল’ হিসেবে অভিহিত করেছেন। এতে যুক্তরাষ্ট্র ও ইরানের দাবি-দাওয়ার আংশিক পূরণ হয়েছে।

যুক্তরাষ্ট্রের দাবি হলো ইরানকে তাদের পারমাণবিক কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করতে হবে। অপরদিকে ইরানের দাবি হলো তাদের যেসব অর্থ জব্দ করে রাখা হয়েছে সেগুলো ছাড়তে হবে। নতুন প্রস্তাবে যে প্রস্তাব দেওয়া হয়েছে, তাতে দুই দেশের দাবির পুরোটা পূরণ না হলেও আংশিক পূরণ হয়েছে।

পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসিম মুনির আজ ইরানের রাজধানী তেহরানে গিয়ে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে দেখা করেন। এ সময় তিনি ইরানের কাছে প্রস্তাবটি পৌঁছে দেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র দ্য নিউ আরবকে জানিয়েছেন।

গত জুনে পাকিস্তানের মধ্যস্থতায় দুই দেশ ৬০ দিনের অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হয়েছিল। চুক্তি অনুযায়ী ওই সময় কথা ছিল, তারা পূর্নাঙ্গ চুক্তির জন্য এ ৬০ দিনে আলোচনা করবে। কিন্তু তার আগেই চুক্তিটি ভেস্তে যায়।

দ্য নিউ আরব জানিয়েছে, নতুন প্রস্তাবে বলা হয়েছে, ইরান গোপন ও কোনো ঘোষণা ছাড়া তাদের পারমাণবিক কার্যক্রম আন্তর্জাতিক আণবিক সংস্থার প্রতিনিধিদের পর্যবেক্ষণ করতে দেবে। অপরদিকে কাতারে যুক্তরাষ্ট্রের যে ৬ বিলিয়ন ডলার জব্দ করে রাখা হয়েছে, ইরানকে সেটির সুদের অর্থ দেওয়া হবে।ইরান ও যুক্তরাষ্ট্র এখনো নতুন প্রস্তাব নিয়ে কোনো মন্তব্য করেনি। সাম্প্রতিক সময়ে ইরান হরমুজে জ্বালানিবাহী ট্যাংকার ও জাহাজে হামলা বাড়িয়ে দিয়েছে। অপরদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরুর ইঙ্গিত দিয়ে আসছেন। এরমধ্যেই মধ্যস্থকারীরা নতুন করে যুদ্ধ শুরু ঠেকাতে দৌড়ঝাঁপ শুরু করেছেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD