শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
তারেক জিয়া পরিষদ রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, এবার ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নোংরা পরিবেশে কাঁচাগোল্লা তৈরি, মালিকের কারাদণ্ড  মাসে ৫০টির বেশি ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে ইরান গাইবান্ধায় আকস্মিক ঝড়ে লন্ডভন্ড ৩৫০ হেক্টর জমির ফসল তরুণ উদ্ভাবক-গবেষকদের হাত ধরেই উন্মোচিত হবে প্রযুক্তির নতুন দিগন্ত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিয়ে ছাড়া সন্তান জন্ম, নারীকে ১০০ বেত্রাঘাতের নির্দেশ ১০ বছরের মধ্যে শেষ হবে ক্যান্সার: আশ্বাস অ্যানথ্রোপিকের সিইওর কর্ণফুলীতে হাত বাঁধা অবস্থায় গাছে ঝুলছিল চালকের মরদেহ কর্ণফুলীতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ: ছাত্রলীগ আহ্বায়কসহ ৩৬ জনের নামে মামলা

একটি ভোটও কারচুপি হলে মেনে নেওয়া হবে না : নৌপ্রতিমন্ত্রী

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে একটি ভোটও কারচুপি হলে তা মেনে নেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন নৌ ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজীব আহসান।

তিনি বলেছেন, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েই ইউনিয়ন পরিষদের নেতৃত্ব দিতে হবে। কোনো ধরনের অনিয়ম, কারচুপি কিংবা প্রভাব বিস্তারের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া হবে না।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা মাল্টিমিডিয়া অডিটোরিয়াম কমপ্লেক্সে উপজেলা বিএনপি আয়োজিত সাংগঠনিক পরিকল্পনা বাস্তবায়নবিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

রাজীব আহসান বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে কে চেয়ারম্যান প্রার্থী হবেন, আর কে সদস্য (মেম্বার) প্রার্থী হবেন- তা তৃণমূলের নেতাকর্মীদেরই বাছাই করতে হবে। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে ইউনিয়ন পর্যায়ের নেতাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, স্থানীয় নেতারা প্রার্থী বাছাইয়ে দায়িত্ব পালনে ব্যর্থ হলে ঊর্ধ্বতন পর্যায়ের ব্যক্তিদের নিজেদের স্বার্থ হাসিলের সুযোগ তৈরি হয়। তাই তৃণমূলের মতামত ও জনগণের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে যোগ্য প্রার্থী নির্বাচন করতে হবে।

উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দীপেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্যসচিব শিহাব আহমেদ সেলিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা, পৌর বিএনপির আহ্বায়ক সৈয়দ রিয়ার শাহীন লিটন ও সদস্যসচিব দিনু মিয়া।

এ ছাড়া বরিশাল উত্তর জেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলু, উপজেলা যুবদলের আহ্বায়ক নাঈম ইসলাম তুহিন ও সদস্যসচিব পারভেজ খন্দকার, পৌর যুবদলের আহ্বায়ক আমিনুল ইসলাম মামুন ও সদস্যসচিব আমজাদ পোদ্দারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD