শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা বিশেষ: মিথিলা বিএনপি জনগণের সাথে প্রতারণা করছে : সারজিস আলম বাংলাদেশে ‘পুশ-ইন’ নিয়ে আনুষ্ঠানিকভাবে যা বলল ভারত সাবেক এমপি সনি ও মেয়র মঞ্জুরসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল আদ-দ্বীন হাসপাতালকে শোকজ : ৭২ ঘণ্টার মধ্যে জবাব না দিলে লাইসেন্স বাতিল ইলন মাস্ককে ‘ব্যাঙ’, ‘শিম্পাঞ্জি’ বলে আক্রমণ মার্কিন গায়িকার মোহাম্মদপুরে চাপাতি ঠেকিয়ে ছিনতাই : দুই আসামি ৩ দিনের রিমান্ডে চট্টগ্রাম শিপইয়ার্ডে ৬০ কোটি টাকার আমদানি করা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশের মানুষ কোনোভাবেই পুশ ইন মেনে নেবে না : নাসীরুদ্দীন পাটওয়ারী

শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা বিশেষ: মিথিলা

মাতৃভূমি সংবাদ 

বিনোদন ডেস্ক

ঈদে মুক্তিপ্রাপ্ত আলোচিত সিনেমা ‘রকস্টার’ নিয়ে দর্শকদের এখনও বেশ আগ্রহ দেখা যাচ্ছে। ছবিটিতে মেগাস্টার শাকিব খানের ভিন্নধর্মী উপস্থিতি যেমন প্রশংসা কুড়াচ্ছে, তেমনি আলোচনায় রয়েছেন সিনেমার নায়িকারাও।

গত বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয় ‘রকস্টার’-এর বিশেষ প্রদর্শনী। সেখানে উপস্থিত ছিলেন শাকিব খানসহ সিনেমাটির কলাকুশলীরা। ছিলেন সিনেমার তিন নায়িকাদের একজন তানজিয়া জামান মিথিলাও।

সেই প্রদর্শনীতে নিজেকে পর্দায় দেখতে পেয়ে যেন এক অনন্য অভিজ্ঞতা পান এই নবাগত নায়িকা। তাই খানিকটা আবেগ-আপ্লুত হয়ে পড়লেন। জানালেন, এই সিনেমায় কাজ করাটা তার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। পাশাপাশি মেগাস্টার শাকিব খানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও শেয়ার করেন।

প্রদর্শনীর পর নিজের সামাজিক মাধ্যমে কয়েকটি সাদা-কালো ছবি শেয়ার করে আবেগঘন একটি পোস্ট দেন মিথিলা। পোস্টে তিনি লেখেন, প্রথমবারের মতো রুপালি পর্দায় নিজেকে দেখার অনুভূতি ছিল তার বহুদিনের এক স্বপ্ন পূরণের মতো। যা আমি বছরের পর বছর হৃদয়ে লালন করে এসেছি।

শাকিব খানের সঙ্গে কাজ করা প্রসঙ্গে মিথিলা বলেন, বাংলাদেশের মেগাস্টার শাকিব খানের সঙ্গে এই যাত্রার অংশ হতে পারাটা ছিল সত্যিই এক বিশেষ অভিজ্ঞতা।

এই নায়িকা আরও বলেন, শুটিংয়ের প্রথম দিন থেকে শুরু করে দর্শকদের ভালোবাসা ও উচ্ছ্বাস, প্রতিটি মুহূর্ত আমার স্মরণে থাকবে। আমার পুরো ‘রকস্টার’ টিমকে ধন্যবাদ, আমার ওপর বিশ্বাস রাখার জন্য এবং এই যাত্রাটিকে এত সুন্দর করে তোলার জন্য।

সিনেমায় নিজের চরিত্র নিয়ে মিথিলা বলেন, এলেনা চরিত্রটিকে ভালোবেসে যারা আমাকে এত সমর্থন ও স্নেহ দিয়েছেন, তাদের প্রত্যেকের প্রতি হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা। আমার কাছে এটি শুধু একটি চলচ্চিত্র নয়, বরং এমন এক স্মৃতি, যা আমি আজীবন সযত্নে বয়ে বেড়াব।

উল্লেখ্য, এবার ঈদে মুক্তি পাওয়া ‘রকস্টার’ সিনেমায় শাকিব খানের সঙ্গে আরও অভিনয় করেছেন অভিনেত্রী সাবিলা নূর ও সংগীতশিল্পী সুনিধি নায়েক। একই সঙ্গে এই সিনেমার মাধ্যমে দেশের রূপালি পর্দায় অভিষেক ঘটল মিথিলার। তবে সিনেমাটি মুক্তির পর থেকেই দর্শক মহলে বেশ আলোচনায় রয়েছেন এই তারকা, তা বলাই বাহুল্য।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD