শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
তারেক জিয়া পরিষদ রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, এবার ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নোংরা পরিবেশে কাঁচাগোল্লা তৈরি, মালিকের কারাদণ্ড  মাসে ৫০টির বেশি ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে ইরান গাইবান্ধায় আকস্মিক ঝড়ে লন্ডভন্ড ৩৫০ হেক্টর জমির ফসল তরুণ উদ্ভাবক-গবেষকদের হাত ধরেই উন্মোচিত হবে প্রযুক্তির নতুন দিগন্ত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিয়ে ছাড়া সন্তান জন্ম, নারীকে ১০০ বেত্রাঘাতের নির্দেশ ১০ বছরের মধ্যে শেষ হবে ক্যান্সার: আশ্বাস অ্যানথ্রোপিকের সিইওর কর্ণফুলীতে হাত বাঁধা অবস্থায় গাছে ঝুলছিল চালকের মরদেহ কর্ণফুলীতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ: ছাত্রলীগ আহ্বায়কসহ ৩৬ জনের নামে মামলা

১০২ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় সম্পাদকীয় কমিটি ঘোষণা এবি পার্টির

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

৭ জন ভাইস চেয়ারম্যান, ১০ জন যুগ্ম সাধারণ সম্পাদক এবং বিভিন্ন সম্পাদকীয় পদ ও দায়িত্ব নির্ধারণ করে সর্বমোট ১০২ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় সম্পাদকীয় কমিটি ঘোষণা করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।শনিবার (২৫ জানুয়ারি) দলের নবনির্বাচিত চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ১৯ জানুয়ারি দলের নির্বাচিত নির্বাহী পরিষদের প্রথম সভায় দলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। দলের অনুমোদিত গঠনতন্ত্র অনুযায়ী দলের চেয়ারম্যান এর আগে নির্বাহী পরিষদে তিন জনকে মনোনয়ন দেন। তারা হলে — ব্যারিস্টার নুরুল গাফ্ফার (ইউকে), সিদ্দিকুর রহমান (চট্টগ্রাম) ও অ্যাডভোকেট সানোয়ার হোসেন (জামালপুর)। দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মেজর (অব.) ডা. আব্দুল ওহাব মিনার।এ ছাড়া বর্তমান কমিটিতে পূর্বের দায়িত্বের বেশ কিছু রদবদল হয়েছে। নতুন করে আট নেতাকে করা হয়েছে সাংগঠনিক সম্পাদক এবং সহ সাংগঠনিক সম্পাদক করা হয়েছে আরও আট জনকে। জুলাই গণঅভ্যুত্থানের অঙ্গীকার বাস্তবায়নের জন্য একটি সম্পাদকীয় ও উপ-সম্পাদকীয় পদে দুই নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে।দলটির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এবারের কমিটিতে নারীদের অন্তর্ভুক্তি আগের চেয়ে বেড়েছে। দলের অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনা কমিটিতে আগের মতো এবারও দলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমদ ভূঁইয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে। তৃণমূলের বেশ কয়েকজন নেতাকে মূল সম্পাদকীয় পদে দায়িত্ব দেওয়া হয়েছে।এর বাইরে নতুন ঘোষিত কমিটির অন্যতম বৈশিষ্ট্য হলো কমিটিতে বেশ কিছু বিভাগীয় দায়িত্ব অর্পণ করা হয়েছে শ্যাডো কেবিনেটের আদলে। এজন্য শ্যাডো কার্যক্রম বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে দলের অন্যতম তরুণ নেতা ব্যারিস্টার আব্বাস ইসলাম খান নোমানকে। তিনি পুরো বিষয়টি দেখভাল করবেন।নতুন কমিটি ঘোষণা প্রসঙ্গে দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, প্রবীণ ও নবীনের সমন্বয়ে গঠিত কমিটি শিগগিরই কাজ শুরু করবে। এতে দলে ব্যাপক গতিশীলতা তৈরি হবে। গঠনতন্ত্র মেনে কার্যক্রম পরিচালিত হলে শুরু থেকেই একটা সুশৃঙ্খল ঐতিহ্য দলে তৈরি হওয়ার ব্যাপারে তারা দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD