বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

একটি মহল আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর ষড়যন্ত্র করছে

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

একটি মহল আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমান। সোমবার (৫ আগস্ট) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ অভিযোগ করেন তিনি। বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, ছাত্র-জনতার গণ-আন্দোলনের মুখে স্বৈরশাসক শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন। খুব স্বল্প সময়ের মধ্যে রাষ্ট্র পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে। এসময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর জন্য একটি মহল ষড়যন্ত্র করছে। বিশেষ করে ভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয়, ঘরবাড়ি ও সহায়-সম্পত্তির ওপর হামলা করে দেশে একটি নৈরাজ্যের পরিস্থিতি সৃষ্টি করতে পারে। তিনি আরও বলেন, সর্বস্তরের জনশক্তি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সংগ্রামী দেশবাসীকে এ ধরনের কোনো পরিস্থিতি কেউ যাতে তৈরি করতে না পারে এবং ভিন্ন ধর্মাবলম্বীদের ওপর কোনো ধরনের হামলা করতে না পারে, সে উদ্দেশে পাহারাদারের ভূমিকা পালন করার জন্য আমি আহ্বান জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD