শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাংলাদেশের সঙ্গে জাপানের অর্থনৈতিক সম্পর্ক জোরদার ওপর গুরুত্বারোপ এতিম ও দুস্থদের কল্যাণে সরকার কাজ করে যাবে : সমাজকল্যাণমন্ত্রী উন্নয়ন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্রকারীদের ছাড় দেওয়া হবে না চট্টগ্রামে পর্দা উঠল এশিয়ান গ্রুপ করপোরেট ফুটসাল টুর্নামেন্টের কলাবাগানে ককটেল বিস্ফোরণ, আ. লীগ-যুবলীগের ৪ কর্মী গ্রেপ্তার রিয়াদ-দাম্মামের ১৫৯ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২২ হাজার ৭২১ যাত্রী একটি ভোটও কারচুপি হলে মেনে নেওয়া হবে না : নৌপ্রতিমন্ত্রী চাঁদা দাবি ও হামলার অভিযোগ, এনসিপি নেতা বললেন ‘পারিবারিক বিষয়’ তিনদিন ধরে জ্বলছে গ্যাসের আগুন, দুর্ঘটনা এড়াতে ২০০ মিটারজুড়ে বেড়া ড্যাফোডিলের সহযোগিতায় দেশের প্রথম ই-পারিবারিক আপিল আদালত চালু

আমার হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছিল: চয়নিকা চৌধুরী

মাতৃভূমি সংবাদ 
বিনোদন ডেস্ক

ঈদে মুক্তি পেয়েছে মোস্তফা কামাল রাজের পরিচালনায় সিনেমা ‘ওমর’। সিনেমাটি দেখে মুগ্ধতায় হাউমাউ করে কেঁদে ফেললেন নির্মাতা চয়নিকা চৌধুরী।সংবাদমাধ্যম অনুযায়ী, গতকাল চয়নিকা চৌধুরী ‘ওমর’ সিনেমা দেখে বের হয়েই মোস্তফা কামাল রাজকে কাছে পেয়ে তাকে জড়িয়ে ধরে কাঁদলেন। কান্না থামিয়ে বললেন, তুমি যদি আমার বড় হতে তাহলে তোমাকে আমি স্যালুট জানাতাম। তুমি কি সিনেমা বানিয়েছ, আমি কান্না ধরে রাখতে পারছি না। নায়িকাহীন এমন সিনেমা কেউ বানাতে পারে কল্পনাতেও ছিল না।তিনি বলেন, তোমার এই ছবি হিট হওয়া উচিত, মানুষের দেখা উচিত। মানুষ যদি নাও দেখে তুমি সুপার বানাইছ। আমার হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছিল।সিনেমার অভিনেতা শরীফুল রাজ জানান, এই সিনেমার কাজ করার সময় তিনি লম্বা সময় শুটিংয়ের বাইরে ছিলেন। রাজের ভাষ্য, ‘সে সময় আমি মানসিক ট্রমার মধ্যে ছিলাম। সেই ট্রমা কাটিয়ে ওঠার জার্নি হলো এই সিনেমা। আমি রাজ ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই এই অনুষ্ঠানে দাঁড়িয়ে।ওই সময়টাতে তিনি আমাকে যে মানসিক শক্তি জুগিয়েছেন, সেটা বলে বুঝাতে পারব না। ছবির প্রতিজন শিল্পী আর পুরো ইউনিট আমার টেককেয়ার করেছে, সাহস জুগিয়েছে। এই কৃতজ্ঞতা আমি আজীবন মনে রাখব।ওমর’ ছবি উৎসর্গ করা হয়েছে লেখক-নির্মাতা হুমায়ূন আহমেদ ও চিত্রনায়ক-প্রযোজক মান্নাকে। উৎসর্গ করার কারণ হিসেবে নির্মাতা বললেন, ‘এই দুজন মানুষকে ছবিটি উৎসর্গ করার মূল কারণ, তাদের প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করা।হুমায়ূন আহমেদ আমার সবচেয়ে প্রিয় লেখক। ওনার লেখা এবং নির্মাণ আমাকে অনেক অনুপ্রাণিত করেছে। আর নায়ক মান্না আমার অনেক প্রিয়, এমনকি আমার সিনেমার নায়ক শরীফুল রাজেরও প্রিয়। কেন এত প্রিয়, জানতে হলে প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে হবে সিনেমাটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD