শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
তারেক জিয়া পরিষদ রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, এবার ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নোংরা পরিবেশে কাঁচাগোল্লা তৈরি, মালিকের কারাদণ্ড  মাসে ৫০টির বেশি ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে ইরান গাইবান্ধায় আকস্মিক ঝড়ে লন্ডভন্ড ৩৫০ হেক্টর জমির ফসল তরুণ উদ্ভাবক-গবেষকদের হাত ধরেই উন্মোচিত হবে প্রযুক্তির নতুন দিগন্ত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিয়ে ছাড়া সন্তান জন্ম, নারীকে ১০০ বেত্রাঘাতের নির্দেশ ১০ বছরের মধ্যে শেষ হবে ক্যান্সার: আশ্বাস অ্যানথ্রোপিকের সিইওর কর্ণফুলীতে হাত বাঁধা অবস্থায় গাছে ঝুলছিল চালকের মরদেহ কর্ণফুলীতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ: ছাত্রলীগ আহ্বায়কসহ ৩৬ জনের নামে মামলা

মদ কেনাবেচায় সম্পৃক্ততা, ছাত্রলীগ নেতা বহিষ্কার

মাতৃভূমি সংবাদ 

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় মদ বেচাকেনায় যুক্ত থাকার অভিযোগে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহসভাপতি মারুফ হাসান ফয়সালকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (৬ আগস্ট) রাতে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির উপ-দপ্তর সম্পাদক সাদি মোহাম্মদ আকাশ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কার করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সংগঠনের মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন এবং শৃঙ্খলা-পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে মো. ফয়সাল (সহ-সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, চট্টগ্রাম উত্তর জেলা শাখা) কে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো।’ এর আগে সোমবার (২ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে সন্দ্বীপ উপজেলার হারামিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড এনাম নাহার এলাকা থেকে ২৩ বোতল বিদেশি মদসহ আবু তাহের (৩৮) নামে এক অটোরিকশা চালককে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধার করা মদ মারুফ হাসান ফয়সাল নামে ওই ছাত্রলীগ নেতার বলে জানায় পুলিশ। ঘটনার পর থেকে ফয়সাল পলাতক রয়েছেন বলে পুলিশ জানিয়েছিল। সন্দ্বীপ থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, ‘২৩ বোতল ভারতীয় মদসহ একজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ওই ব্যক্তি প্রাথমিকভাবে ফয়সাল নামে আরেকজনের সম্পৃক্ততার কথা জানান। এ ঘটনায় মামলা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD