শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
তারেক জিয়া পরিষদ রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, এবার ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নোংরা পরিবেশে কাঁচাগোল্লা তৈরি, মালিকের কারাদণ্ড  মাসে ৫০টির বেশি ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে ইরান গাইবান্ধায় আকস্মিক ঝড়ে লন্ডভন্ড ৩৫০ হেক্টর জমির ফসল তরুণ উদ্ভাবক-গবেষকদের হাত ধরেই উন্মোচিত হবে প্রযুক্তির নতুন দিগন্ত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিয়ে ছাড়া সন্তান জন্ম, নারীকে ১০০ বেত্রাঘাতের নির্দেশ ১০ বছরের মধ্যে শেষ হবে ক্যান্সার: আশ্বাস অ্যানথ্রোপিকের সিইওর কর্ণফুলীতে হাত বাঁধা অবস্থায় গাছে ঝুলছিল চালকের মরদেহ কর্ণফুলীতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ: ছাত্রলীগ আহ্বায়কসহ ৩৬ জনের নামে মামলা

বিএনপির নেতৃত্বে সাম্প্রদায়িকতার ডালপালা বিস্তার করেছে: ওবায়দুল কাদের

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

বিএনপির নেতৃত্বে সাম্প্রদায়িকতা ডালপালা বিস্তার করেছে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের কাছে এ কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। ওবায়দুল কাদের বলেন, বর্তমানে বাংলাদেশের একমাত্র বাধা হচ্ছে সাম্প্রদায়িকতা। সাম্প্রদায়িকতার যে বিষবৃক্ষ বিএনপির নেতৃত্বে ডালপালা বিস্তার করেছে, এই বিষবৃক্ষকে সমূলে উৎপাটিত করবেন তাঁরা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যে বাংলাদেশ ১৬ ডিসেম্বর বিজয়ী হয়েছে, সেই বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধি আজকে সারা বিশ্বে বিস্ময়। ওবায়দুল কাদের বলেন, একুশে ফেব্রুয়ারি হচ্ছে স্বাধীন বাংলাদেশের ভিত্তি। বঙ্গবন্ধুর নেতৃত্বে ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের ভিত্তি স্থাপিত হয়েছিল। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘আমরা প্রথমে ভাষাযোদ্ধা, পরবর্তী সময় একাত্তরে এসে মুক্তিযোদ্ধা। কাজেই একুশে ফেব্রুয়ারি হচ্ছে বাঙালির বিশ্বাসের বাতিঘর। যত দিন বাংলাদেশ থাকবে, সবুজের পটভূমিতে লাল সূর্যের পতাকা উড়বে, তত দিন আমাদের চেতনায় চিরভাস্বর হয়ে থাকবে একুশে ফেব্রুয়ারি, আমাদের ভাষা, সংস্কৃতি ও চেতনা। সাংবাদিকদের সঙ্গে ওবায়দুল কাদের কথা বলার সময় তাঁর সঙ্গে ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হকসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা। এর আগে আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD