শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
তারেক জিয়া পরিষদ রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, এবার ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নোংরা পরিবেশে কাঁচাগোল্লা তৈরি, মালিকের কারাদণ্ড  মাসে ৫০টির বেশি ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে ইরান গাইবান্ধায় আকস্মিক ঝড়ে লন্ডভন্ড ৩৫০ হেক্টর জমির ফসল তরুণ উদ্ভাবক-গবেষকদের হাত ধরেই উন্মোচিত হবে প্রযুক্তির নতুন দিগন্ত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিয়ে ছাড়া সন্তান জন্ম, নারীকে ১০০ বেত্রাঘাতের নির্দেশ ১০ বছরের মধ্যে শেষ হবে ক্যান্সার: আশ্বাস অ্যানথ্রোপিকের সিইওর কর্ণফুলীতে হাত বাঁধা অবস্থায় গাছে ঝুলছিল চালকের মরদেহ কর্ণফুলীতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ: ছাত্রলীগ আহ্বায়কসহ ৩৬ জনের নামে মামলা

সার্কাস ও যাত্রাশিল্পের মানোন্নয়নে শিল্পকলা একাডেমিতে কর্মশালা

মাতৃভূমি সংবাদ 

বিনোদন ডেস্ক

সার্কাস ও যাত্রাশিল্পের মানোন্নয়ন এবং শিল্পীদের সমস্যা সমাধানে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ নভেম্বর) জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে আয়োজিত এ কর্মশালায় দেশের বিভিন্ন এলাকার ১২টি সার্কাস দল ও ৩৫টি যাত্রাদলের মালিক, পরিচালক, ব্যবস্থাপক ও শিল্পীরা অংশ নেন। তারা এ শিল্পের নানা সংকট ও প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, ‘আপনাদের সমস্যা আমরা ধারাবাহিকভাবে শুনছি, সে অনুযায়ী আমরা কার্যক্রমও এগিয়ে নিয়েছি। যাত্রা ঐতিহ্যগতভাবে একটা সাংস্কৃতিক মাধ্যম। সার্কাস ও যাত্রাপালার সামাজিক মর্যাদা ফেরাতে বর্তমানে প্রযুক্তিগত যে ধরনের পরিবর্তন ঘটেছে তার সাথে তাল মিলিয়ে যাত্রা ও সার্কাসকে এগিয়ে নিতে হবে।’

বিশেষ অতিথির বক্তব্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা যাত্রা ও সার্কাসকে আবার পুনরুজ্জীবিত করতে চাই। আমাদের কিছু সিদ্ধান্ত রয়েছে; আমরা ডিসেম্বরে জাতীয় সাংস্কৃতিক উৎসব করবো। উৎসবে যাত্রা সার্কাস, রবীন্দ্র ভাওয়াইয়া সব হবে। দেশব্যাপী এই আয়োজনে আমরা আপনাদের অন্তর্ভুক্ত করবো। ৬৪ জেলায় একযোগে বড় মেলা হবে।’

কর্মশালায় সভাপতিত্ব করেন সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও শিল্পকলা একাডেমির মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. হারুন-অর-রশীদ। তিনি বলেন, ‘আমরা সার্কাস ও যাত্রাশিল্পের মানোন্নয়ন করতে চাই। এমন পরিবেশ তৈরি করতে হবে, যাতে সবাই পরিবার নিয়ে ঐতিহ্যবাহী গ্রামীণ যাত্রাপালা ও সার্কাস উপভোগ করতে পারে।’

কর্মশালায় অংশ নেওয়া দলপ্রধান ও শিল্পীরা স্থানীয় পর্যায়ে প্রদর্শনীর অনুমতি না পাওয়া, আর্থিক সংকট এবং নানা অনিশ্চয়তার কথা জানান। আয়োজকদের তথ্য অনুযায়ী, দেশে দুই শতাধিক যাত্রা ও সার্কাস দল নিবন্ধিত রয়েছে। এসব দলের বর্তমান অবস্থা ও সমস্যা পর্যালোচনা করে কার্যকর উদ্যোগ নেওয়ার লক্ষ্যেই এ কর্মশালার আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD