শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
তারেক জিয়া পরিষদ রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, এবার ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নোংরা পরিবেশে কাঁচাগোল্লা তৈরি, মালিকের কারাদণ্ড  মাসে ৫০টির বেশি ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে ইরান গাইবান্ধায় আকস্মিক ঝড়ে লন্ডভন্ড ৩৫০ হেক্টর জমির ফসল তরুণ উদ্ভাবক-গবেষকদের হাত ধরেই উন্মোচিত হবে প্রযুক্তির নতুন দিগন্ত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিয়ে ছাড়া সন্তান জন্ম, নারীকে ১০০ বেত্রাঘাতের নির্দেশ ১০ বছরের মধ্যে শেষ হবে ক্যান্সার: আশ্বাস অ্যানথ্রোপিকের সিইওর কর্ণফুলীতে হাত বাঁধা অবস্থায় গাছে ঝুলছিল চালকের মরদেহ কর্ণফুলীতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ: ছাত্রলীগ আহ্বায়কসহ ৩৬ জনের নামে মামলা

চীনের সানইয়ায় আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিনিধিদের ভ্রমণ

মাতৃভূমি সংবাদ 

চীনের দক্ষিণাঞ্চলীয় হাইনান প্রদেশের পর্যটননগরী সানইয়ার বহুমাত্রিক সৌন্দর্য ও উন্নয়নচিত্র কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন বাংলাদেশসহ বিশ্বের ১৯টি দেশ ও অঞ্চলের গণমাধ্যম প্রতিনিধি ও বিদেশি কনটেন্ট নির্মাতারা। ১ থেকে ৬ নভেম্বর অনুষ্ঠিত ‘গো চায়না ইন সানইয়া’ আন্তর্জাতিক যোগাযোগ কর্মসূচিতে তারা অংশ নিয়েছেন।

‘হোয়াই চায়না : ডিসকভারিং সানইয়া’ উদ্যোগের অংশ হিসেবে আয়োজিত কর্মসূচির লক্ষ্য ছিল আন্তর্জাতিক গণমাধ্যমের সামনে শহরটির প্রকৃতি, ইতিহাস, সংস্কৃতি, পর্যটনশিল্প ও অর্থনৈতিক সম্ভাবনা তুলে ধরা।

শহরটির লুহুইতোউ পর্যটন এলাকায় কর্মসূচির উদ্বোধন করা হয়। সেখানে সানইয়া পৌর কমিটির প্রচার বিভাগের প্রধান লি ইংটিং শহরটির আন্তর্জাতিক পর্যটন ও অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনার কথা তুলে ধরেন। তিনি বিদেশি গণমাধ্যম প্রতিনিধিদের সানইয়ার অভিজ্ঞতা বিশ্ববাসীর সামনে তুলে ধরার আহ্বান জানান।

সানইয়া পৌর কমিটির প্রচার বিভাগের দিকনির্দেশনায় এবং সানইয়া পর্যটন উন্নয়ন ব্যুরোর আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সহায়তা করে সানইয়া পৌর সাইবারস্পেস প্রশাসন এবং বাস্তবায়নের দায়িত্বে ছিল চায়না নিউজ সার্ভিস ইন্টারন্যাশনাল কমিউনিকেশন গ্রুপের হাইনান শাখা।

ছয় দিনের সফরে প্রতিনিধিরা সানইয়ার বিভিন্ন প্রাকৃতিক ও ঐতিহাসিক স্থাপনা ঘুরে দেখেন। লুহুইতোউর পাহাড় থেকে বিস্তৃত সমুদ্র ও শহরের দৃশ্য, থিয়ানইয়া হাইচিয়াওর মনোমুগ্ধকর উপকূল এবং দাসিয়াওদোংথিয়ানের প্রাকৃতিক পরিবেশ তাদের সামনে তুলে ধরে সানইয়ার অনন্য ভৌগোলিক সৌন্দর্য।

উঝিঝৌ দ্বীপে সামুদ্রিক পরিবেশ ও প্রবালপ্রাচীর সংরক্ষণের উদ্যোগ সম্পর্কে জানার সুযোগ হয়। অন্যদিকে ওয়েস্ট আইল্যান্ডের শতবর্ষী জেলেপল্লি স্থানীয় মানুষের ঐতিহ্যবাহী জীবনযাত্রার সঙ্গে পরিচিত হওয়ার ভিন্ন অভিজ্ঞতা এনে দেয়।

সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম আকর্ষণ ছিল ইয়াঝৌ প্রাচীন নগরী। সেখানে ঐতিহ্যবাহী স্থাপত্য, লোকসংগীত এবং লি জাতিগোষ্ঠীর সাংস্কৃতিক পরিবেশনা হাইনানের বহুমাত্রিক ইতিহাস ও সংস্কৃতিকে তুলে ধরে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD