মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

বাংলাদেশ–চায়না আপন মিডিয়া ক্লাব ও ডিআরইউয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

চীন ও বাংলাদেশের গণমাধ্যমের মধ্যে বিনিময় বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর করলো ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এবং বাংলাদেশ-চায়না আপন মিডিয়া ক্লাব।

আজ (মঙ্গলবার) রাজধানীতে সিএমজি বাংলার ঢাকা অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ডিআরইউ-এর পক্ষে স্বাক্ষর করেন সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, আর বাংলাদেশ-চায়না আপন মিডিয়া ক্লাবের পক্ষে স্বাক্ষর করেন প্রতিনিধি অলিভিয়া ছু।

অনুষ্ঠানে ডিআরইউর নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে সিএমজির বাংলা বিভাগের পরিচালক ইউ কুয়াং ইউয়ে আনন্দী বলেন, গেল ৫০ বছরে সরকারি ও বেসরকারি পর্যায়ে দুই দেশের মধ্যে সম্পর্ক দৃঢ় হয়েছে। এই সম্পর্ক উন্নয়নে অন্যতম ভূমিকা রাখে মিডিয়া। আজকের এ সমঝোতা স্মারক সাক্ষরের মাধ্যমে চীন ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার হবে।

তিনি আরও বলেন, চীনা সংগঠনের সঙ্গে সেতু বন্ধনের কাজ করতে পারে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এবং বাংলাদেশ-চায়না আপন মিডিয়া ক্লাব।

ডিআরইউয়ের সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, আজকের এই সমঝোতা স্বাক্ষরের মাধ্যমে চীনের পর্যটন খাত, স্বাস্থ্য, শিক্ষা নানা বিষয়ে কাজ করার সুযোগ আছে। গেল ৫০ বছরে চীন ও বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক আরও সুসংহত করতে ভূমিকা রাখতে পারে।

ডিআরইউর সহ-সভাপতি গাযী আনোয়ার বলেন, বাংলাদেশের সাংবাদিকরা চীন সম্পর্কিত নিউজ যদি চীনের মিডিয়া থেকে নেয়, তাহলে সঠিক তথ্য পাবে। আমরা বিদেশি মিডিয়ার মধ্য দিয়ে চীনকে নয়, সরাসরি চীনের চোখে চীনকে দেখতে চাই।

অনুষ্ঠানে ডিআরইউর যুগ্ম সম্পাদক নাদিয়া শারমিন বলেন, বাংলাদেশ ও চীনের যে দীর্ঘ সম্পর্ক, এই সম্পর্কের সাথে বাংলাদেশ ও চীনা মিডিয়ার একটা যোগসূত্র তৈরি হওয়া খুব দরকার ছিল। আজকের আয়োজনের মধ্যদিয়ে সেটি হলো। সামনের দিনগুলোতে প্রযুক্তির পথে, উন্নয়নের পথে আমরা একসাথে হাঁটতে চাই।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিআরইউয়ের সাংগঠনিক সম্পাদক আবদুল হাই তুহিন, নারী বিষয়ক সম্পাদক রোজিনা রোজী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজান চৌধুরী, সিএমজি বাংলার ঢাকা অফিসের সাংবাদিকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD