শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
মাতৃভূমি সংবাদ
বিনোদন ডেস্ক
ইউরোপের দেশ স্পেনের শহর বার্সেলোনা। শহরটি মূলত ফুটবলের জন্য বিশ্বজুড়ে পরিচিত। তবে এখানে সিনেমার চর্চাও কম নয়। শহরটিতে অনুষ্ঠিত হয় ‘এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল বার্সেলোনা’, যেখানে এশিয়ার সিনেমাগুলো অংশ নেয়।
উৎসবটির এবারের আসরে বাজিমাত করেছে বাংলাদেশ। মূল প্রতিযোগিতায় সেরা ছবির পুরস্কার জিতে নিয়েছে মেজবাউর রহমান সুমনের ‘রইদ’। এছাড়া ‘আদার ন্যারেটিভ সেকশন’-এ স্পেশাল মেনশন পেয়েছে মোহাম্মদ তাওকীর ইসলামের ‘দেলুপি’।
২২ অক্টোবর শুরু হয়েছিল এই উৎসব, শেষ হয়েছে ২ নভেম্বর। সেদিনই ঘোষণা করা হয় বিজয়ীদের নাম। পুরস্কার জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নির্মাতা সুমন ও তাওকীর দুজনেই। কৃতজ্ঞতা জানিয়েছেন উৎসব কর্তৃপক্ষের প্রতি।