বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

হাসপাতালে ভিড় না করতে নেতাকর্মীদের অনুরোধ বিএনপির

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তাকে দেখতে দলীয় নেতাকর্মীসহ সমর্থকসহ শুভাকাঙ্ক্ষীদের হাসপাতালে ভিড় না করতে অনুরোধ করা হয়েছে।শনিবার (২৯ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ করা হয়।বিজ্ঞপ্তিতে রিজভী বলেন, অসুস্থ দেশনেত্রীকে দেখতে দলের সর্বস্তরের নেতাকর্মীসহ সাধারণ মানুষজন হাসপাতালে ভিড় করছেন। দেশনেত্রীর প্রতি মানুষের আবেগ ও শ্রদ্ধার ফলশ্রুতিতেই মানুষের উপস্থিতি বৃদ্ধি পাচ্ছে।তিনি আরও বলেন, এ অবস্থায় হাসপাতালে দেশনেত্রীর খোঁজখবর নিতে আসা নেতাকর্মী ও সাধারণ মানুষের ভিড়ের কারণে দেশনেত্রীসহ অন্য রোগীদের চিকিৎসা সেবায় বিঘ্ন ঘটছে।এ কারণে বিএনপি ও খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে দলের নেতাকর্মী, সমর্থকসহ শুভাকাঙ্ক্ষীদের এভার কেয়ার হাসপাতালে ভিড় না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানান রিজভী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD