শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
তারেক জিয়া পরিষদ রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, এবার ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নোংরা পরিবেশে কাঁচাগোল্লা তৈরি, মালিকের কারাদণ্ড  মাসে ৫০টির বেশি ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে ইরান গাইবান্ধায় আকস্মিক ঝড়ে লন্ডভন্ড ৩৫০ হেক্টর জমির ফসল তরুণ উদ্ভাবক-গবেষকদের হাত ধরেই উন্মোচিত হবে প্রযুক্তির নতুন দিগন্ত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিয়ে ছাড়া সন্তান জন্ম, নারীকে ১০০ বেত্রাঘাতের নির্দেশ ১০ বছরের মধ্যে শেষ হবে ক্যান্সার: আশ্বাস অ্যানথ্রোপিকের সিইওর কর্ণফুলীতে হাত বাঁধা অবস্থায় গাছে ঝুলছিল চালকের মরদেহ কর্ণফুলীতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ: ছাত্রলীগ আহ্বায়কসহ ৩৬ জনের নামে মামলা

স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় সাভারে যানজট।

মাতৃভূমি সংবাদ 

রিপোর্টারঃ কাজী আতাউর রহমান

দ্বাদশ জাতীয় নির্বাচনে ঢাকা-১৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তালুকদার মোহাম্মদ তৌহিদ জং মুরাদের নির্বাচনী প্রচারণায় ঢাকা-আরিচা মহাসড়কে প্রায় ৭ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কের বিপিএটিসি বাসস্ট্যান্ড থেকে শুরু করে বলিয়ারপুর বাসস্ট্যান্ড পর্যন্ত ৭ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। তালুকদার মোহাম্মদ তৌহিদ জং মুরাদের নির্বাচনী প্রচারণার স্থানে গিয়ে জানা যায়, নবম জাতীয় সংসদ নির্বাচনের পর অন্তত ১০ বছর পরে আজই প্রথম মুরাদ জংয়ের নির্বাচনী প্রচারণায় নামেন। দ্বাদশ সংসদ নির্বাচনে এই স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণা উপলক্ষ্যে উপজেলার বিভিন্ন স্থান থেকে পিকআপ, ট্রাক, ও মোটরসাইকেলযোগে হাজার হাজার নেতাকর্মী সাভারের শিমুলতলায় জড়ো হতে থাকেন। ফলে ঢাকা-আরিচা মহাসড়কের বিপিএটিসি বাসস্ট্যান্ড থেকে বলিয়ারপুর বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। ইতিহাস পরিবহনের যাত্রী মাহবুবুল করিম বলেন, জরুরি কাজে সকালে ঢাকার উদ্দেশ্য বাইপাইল থেকে ইতিহাস পরিবহনের একটি বাসে উঠি। কিন্তু নবীনগর এসে গাড়ির চাপ বাড়ে। মহাসড়কের পাশেই ৭/৮ টি পিকআপ বোঝাই লোক দেখে মনে হচ্ছিল কোথাও সমাবেশ হচ্ছে। বিপিএটিসি এসেই যানজট শুরু হয়। বিপিএটিসি থেকে সাভার পার হতেই প্রায় ১ ঘণ্টা লেগেছে। গাড়ি যাতায়াতের ব্যবস্থা রেখে তাদের কর্মকাণ্ড পরিচালনা করলে সাধারণ যাত্রীদের জন্য ভালো হয়।এ ব্যাপারে সাভার ট্রাফিক পুলিশের অ্যাডমিন (প্রশাসন) হোসেন শহীদ চৌধুরী বলেন, এক প্রার্থীর প্রচারণা থাকায় ঢাকা-আরিচা মহাসড়কে প্রায় ৪ কিলোমিটারের মতো সড়কে যানজটের সৃষ্টি হয়। এটা ৫ মিনিটের মধ্যে ধাকবে না। ৫ মিনিটের মধ্যে সড়কে যান চলাচল স্বাভাবিক হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD