শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
তারেক জিয়া পরিষদ রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, এবার ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নোংরা পরিবেশে কাঁচাগোল্লা তৈরি, মালিকের কারাদণ্ড  মাসে ৫০টির বেশি ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে ইরান গাইবান্ধায় আকস্মিক ঝড়ে লন্ডভন্ড ৩৫০ হেক্টর জমির ফসল তরুণ উদ্ভাবক-গবেষকদের হাত ধরেই উন্মোচিত হবে প্রযুক্তির নতুন দিগন্ত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিয়ে ছাড়া সন্তান জন্ম, নারীকে ১০০ বেত্রাঘাতের নির্দেশ ১০ বছরের মধ্যে শেষ হবে ক্যান্সার: আশ্বাস অ্যানথ্রোপিকের সিইওর কর্ণফুলীতে হাত বাঁধা অবস্থায় গাছে ঝুলছিল চালকের মরদেহ কর্ণফুলীতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ: ছাত্রলীগ আহ্বায়কসহ ৩৬ জনের নামে মামলা

সৌদির বিমান হামলায় ইয়েমেনে সাতজন নিহত

মাতৃভূমি সংবাদ 

আন্তজার্তিক ডেস্ক

সৌদি আরবের বিমান হামলায় ইয়েমেনে সাতজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ছয়জন। আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) হুথি পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। তারা বলেছে, আজ সৌদির বিমান হামলায় এ হতাহতের ঘটনা ঘটে।

সৌদির তথ্য মন্ত্রণালয় এ হামলা নিয়ে কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে বার্তাসংস্থা এপি।

হুথি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল আসবাহি বলেছেন, সৌদির বিমানবাহিনী সা’দার একটি ফার্মে প্রথমে আঘাত হানে। এরপর যখন সেখানে উদ্ধারকারীরা আসেন তখন দ্বিতীয়বার হামলা চালানো হয়।

এদিকে এরআগে সৌদি আরব জানায়, মদিনা অঞ্চল লক্ষ্য করে হুথিরা একটি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে। তবে এটি মাঝ আকাশে ধ্বংস করে দেওয়া হয় বলে জানায় সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।

সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি বলেছেন, হুথিদের ছোড়া মিসাইলটি আকাশে ধ্বংস করা হয়েছে।

তবে ওই ব্যালিস্টিক মিসাইলের মূল নিশানা ঠিক কোথায় ছিল কিংবা এটি ধ্বংস করার সময় কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে সামরিক জোটের পক্ষ থেকে পরিষ্কার কোনও তথ্য দেওয়া হয়নি।সৌদি জোটের এই দাবির বিষয়ে হুথি বিদ্রোহীদে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়াও পাওয়া যায়নি বলে জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সহায়তাকারী সৌদি জোট এবং হুথিদের মধ্যে সাম্প্রতিক সময়ে সংঘাত ভয়াবহ আকার ধারণ করেছে। এর আগে বুধবারও সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরেও মিসাইল হামলা চালায় হুথি বিদ্রোহীরা।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD