রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

সিঙ্গাপুরের ৬০তম জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত নেতাদের যোগদান

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিনিধি

সিঙ্গাপুরের ৬০তম জাতীয় দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে যোগদান করেছে জামায়াত নেতারা।

রোববার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানী ঢাকার হোটেল ‘শেরাটন ঢাকা’র গ্র্যান্ড বলরুমে সিঙ্গাপুরের ৬০তম জাতীয় দিবস উপলক্ষ্যে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ঢাকাস্থ সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক লোহ ও চার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লি’র আমন্ত্রণে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, কূটনীতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং সিভিল সোসাইটির ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ এবং আমিরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান এ অনুষ্ঠানে যোগদান করেন।

সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং-এর উদ্দেশে সিঙ্গাপুরের ৬০তম জাতীয় দিবস উপলক্ষ্যে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের একটি শুভেচ্ছা বার্তা চার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লি’র কাছে হস্তান্তর করেন অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।

এসময় সিঙ্গাপুর সরকারের দীর্ঘ স্থায়িত্ব এবং সিঙ্গাপুর সরকার ও জনগণের সুখ-শান্তি, সমৃদ্ধি এবং উন্নতি কামনা করার পাশাপাশি বাংলাদেশ ও সিঙ্গাপুরের দ্বিপক্ষীয় বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় এবং অর্থবহ হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD