শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
তারেক জিয়া পরিষদ রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, এবার ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নোংরা পরিবেশে কাঁচাগোল্লা তৈরি, মালিকের কারাদণ্ড  মাসে ৫০টির বেশি ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে ইরান গাইবান্ধায় আকস্মিক ঝড়ে লন্ডভন্ড ৩৫০ হেক্টর জমির ফসল তরুণ উদ্ভাবক-গবেষকদের হাত ধরেই উন্মোচিত হবে প্রযুক্তির নতুন দিগন্ত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিয়ে ছাড়া সন্তান জন্ম, নারীকে ১০০ বেত্রাঘাতের নির্দেশ ১০ বছরের মধ্যে শেষ হবে ক্যান্সার: আশ্বাস অ্যানথ্রোপিকের সিইওর কর্ণফুলীতে হাত বাঁধা অবস্থায় গাছে ঝুলছিল চালকের মরদেহ কর্ণফুলীতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ: ছাত্রলীগ আহ্বায়কসহ ৩৬ জনের নামে মামলা

সম্পর্ক কীভাবে আরও গভীর করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে

মাতৃভূমি সংবাদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠক করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতনিধি দল। রোববার (২২ সেপ্টেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভারতের উপ-হাইকমিশনার প্রভন বাধেও উপস্থিত ছিলেন। বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের মির্জা ফখরুল জানান, ভারতের হাইকমিশনার আমাদের অফিসে এসেছিলেন। ঘণ্টাখানিক আলোচনা হয়েছে। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক কীভাবে আরও গভীর ও দৃঢ় করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। ভারতের হাইকমিশনার বাংলাদেশে-ভারত সম্পর্ককে আরও দৃঢ় করার প্রত্যাশার কথা জানিয়েছেন বলে উল্লেখ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, এই সম্পর্কের মধ্যে আরও কীভাবে সুস্থতা ও পজিটিভিটি নিয়ে আসা যায়, তা নিয়ে ভারত কাজ করতে আগ্রহী। বৈঠকে বিএনপির পক্ষ থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো তুলে ধরা হয়েছে বলে জানান মির্জা ফখরুল। তিনি বলেন, আমরা পানির সমস্যা তুলে ধরেছি। মির্জা ফখরুল বলেন, ভারতকে বাংলাদেশ সীমান্তে হত্যা বন্ধ করতে বলা হয়েছে। নিরাপত্তার বিষয়টি বৈঠকে আলোচনা হয়েছে বলেও উল্লেখ করেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব বলেন, ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, এসব সমস্যা নিয়ে তারা সজাগ আছে। দ্রুত সময়ের মধ্যে কীভাবে সমস্যাগুলো সমাধান করা যায়…. । ভারতের মূল কথা হচ্ছে, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে চায় তারা। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশের অন্তবর্তী সরকারের সঙ্গে ভারত যোগাযোগ করেছে এবং কথা বলেছে। রাজনৈতিক দল হিসেবে বিএনপির সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে চায় ভারত, বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। এসময় উপস্থিত সাংবাদিকরা বৈঠকের বিষয়ে প্রশ্ন করতে চাইলে মির্জা ফখরুল তা এড়িয়ে যান। বৈঠকে বিএনপির প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, বিএনপি নেতা শামা ওবায়েদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD