শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
তারেক জিয়া পরিষদ রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, এবার ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নোংরা পরিবেশে কাঁচাগোল্লা তৈরি, মালিকের কারাদণ্ড  মাসে ৫০টির বেশি ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে ইরান গাইবান্ধায় আকস্মিক ঝড়ে লন্ডভন্ড ৩৫০ হেক্টর জমির ফসল তরুণ উদ্ভাবক-গবেষকদের হাত ধরেই উন্মোচিত হবে প্রযুক্তির নতুন দিগন্ত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিয়ে ছাড়া সন্তান জন্ম, নারীকে ১০০ বেত্রাঘাতের নির্দেশ ১০ বছরের মধ্যে শেষ হবে ক্যান্সার: আশ্বাস অ্যানথ্রোপিকের সিইওর কর্ণফুলীতে হাত বাঁধা অবস্থায় গাছে ঝুলছিল চালকের মরদেহ কর্ণফুলীতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ: ছাত্রলীগ আহ্বায়কসহ ৩৬ জনের নামে মামলা

ষড়যন্ত্রকারীরা বসে নেই: মুক্তিযুদ্ধমন্ত্রী

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

মুক্তিযুদ্ধমন্ত্রী আহমেদ আজম খান বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটাকে পুনর্নির্মাণ ও পুনর্গঠন করবার জন্য গণতন্ত্রের আলোকে কাজ শুরু করেছেন। আর ষড়যন্ত্রকারীরাও বসে নেই। বারবার যেভাবে ষড়যন্ত্রকারীরা এ দেশের গণতন্ত্র এবং স্বাধীনতা নিয়ে ছিনিমিনি খেলেছে, ঠিক একইভাবে এখনো ষড়যন্ত্রকারীরা বসে নেই।

শনিবার (৭ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আহমেদ আজম খান বলেন, গার্মেন্ট সেক্টর চমৎকারভাবে চলছিল। সেই গার্মেন্ট সেক্টরে কীভাবে অস্থিতিশীলতা ও ভাঙচুর চালানো হয়েছে এবং কীভাবে গার্মেন্ট সেক্টরটাকে ধ্বংস করে দেওয়ার জন্য ষড়যন্ত্রকারীরা মাঠে নেমেছিল! এগুলো কেন? ষড়যন্ত্রকারীরা চায় এ দেশের গণতন্ত্র ও অর্থনীতি ভঙ্গুর থাকুক, আঁতুড়ঘরে থাকুক। আর আমরা চাই, ৭ নভেম্বরের চেতনা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আদর্শ এবং প্রধানমন্ত্রীর উদ্দেশ্য বাস্তবায়নের মাধ্যমে একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠন করতে। বিশ্বের বুকে আমরাও দশটি উন্নত দেশের মতো মাথা উঁচু করে, সমৃদ্ধ অর্থনীতি নিয়ে এগিয়ে যাব, একটি চমৎকার সমৃদ্ধ গণতান্ত্রিক কাঠামো তৈরি করে।

তিনি বলেন, যে ষড়যন্ত্রের ভেতর দিয়ে আমরা যাচ্ছি, বারবার কিন্তু বাংলাদেশের মানুষ ষড়যন্ত্রকে মোকাবিলা করেই এই পর্যন্ত এসেছে। যতবার গণতন্ত্রকে নস্যাৎ করা হয়েছে, বাংলাদেশের মানুষই গণতন্ত্রের পুনরুত্থানে নিয়ামক ভূমিকা পালন করেছে। অতএব, আমাদের আগামী দিনে এগিয়ে যেতে হবে। এগিয়ে যেতে হলে সব ষড়যন্ত্র ভেদ করে এগোতে হবে। ৭ নভেম্বরের শপথ হোক এটাই।তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কাজ শুরু করেছে। প্রকৃত শহীদের তালিকা তৈরির কাজ শুরু করেছি। এটা অনেক বড় একটা বিষয়, অনেক চ্যালেঞ্জের একটা বিষয়। এটাকে প্রতিহত করবার জন্য দেশে ও বিদেশে ষড়যন্ত্রকারীরা বসে নেই। আর তাই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় একের পর এক গোলটেবিল বৈঠক করে যাচ্ছে। সব পর্যায়ের মানুষের সঙ্গে আলাপ-আলোচনা করে যাচ্ছে। এই বিষয়গুলোকে বাস্তবায়ন করবার জন্য যে জাতীয় ঐকমত্য প্রয়োজন, সেই ঐকমত্য গড়ে তুলার জন্য আমরা চেষ্টা করছি।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD